এক্সপ্লোর

'রসগোল্লা-আবিষ্কার' কার? শুরু শুনানি

কলকাতা: দেশে রসগোল্লার আবিষ্কারক কে? পশ্চিমবঙ্গ না ওড়িশা? তা নিয়ে দীর্ঘদিন আইনি দড়ি টানাটানির পর শেষ পর্যন্ত শুরু হল শুনানি। সোমবার সকালে চেন্নাই থেকে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন রেজিস্ট্রি বা জিআই-এর কম্পট্রোলার জেনারেল ওমপ্রকাশ গুপ্তর নেতৃত্বে শহরে আসে এক প্রতিনিধি দল। সল্টলেকে জিআই-এর অফিসে হয় প্রথম পর্যায়ের শুনানি। শুনানিতে উপস্থিত ছিলেন রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি, খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের আধিকারিক, মিষ্টি ব্যবসায়ী সমিতির প্রতিনিধি ও ঐতিহাসিকরা। রসগোল্লার জনক যে এ রাজ্যই তার স্বপক্ষে বেশ কিছু নথি জমা দেয় রাজ্য। সূত্রের খবর, প্রাথমিকভাবে পশ্চিমবঙ্গের দাবিতে সন্তুষ্ট জিআই। গত বছর জুন মাসে রসগোল্লার মালিকানা চেয়ে কেন্দ্র সরকারের পেটেন্ট দফতরের কাছে আবেদন করে ওড়িশা। অন্যদিকে, সেপ্টেম্বরে জিআই স্বীকৃতির জন্য চেন্নাইয়ের জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন রেজিস্ট্রি বা জিআই-এর কাছে আবেদন করে পশ্চিমবঙ্গ। শুরু হয় ঐতিহাসিক লড়াই। ওড়িশার দাবি, রসগোল্লার জন্ম ভূবনেশ্বরের কাছে পহল গ্রামে। দ্বাদশ শতকেই যে রসগোল্লা তৈরি হত জগন্নাথ দেবের মন্দিরে, তার ঐতিহাসিক প্রমাণ আছে। শত শত বছর ধরে পুরীর জগন্নাথ মন্দিরের ভোগে রসগোল্লা দেওয়া হচ্ছে। ওড়িশার এই দাবি মানতে নারাজ পশ্চিমবঙ্গ। তাদের দাবি, ১৮৬৪ সালে চিৎপুরে মিষ্টির দোকান করেন বিখ্যাত ময়রা নবীনচন্দ্র দাস। চার বছরের চেষ্টার পর ১৮৬৮ সালে বিশ্বের প্রথম রসগোল্লা তৈরি করেন তিনি। রাজ্যের যুক্তি, চৈতন্য চরিতামৃততেও রসগোল্লার উল্লেখ আছে। এদিন নিজেদের দাবির স্বপক্ষে এদিন নানা নথি পেশ করেছে পশ্চিমবঙ্গ। রাজ্যের আশা, রসের যুদ্ধে জয় হবে তাদেরই। সোমবার রসগোল্লা ছাড়াও তুলাইপাঞ্জি ও গোবিন্দভোগ চালের জিআই স্বত্ব নিয়েও শুনানি হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget