এক্সপ্লোর

বৃষ্টিতে ভাসল কলকাতা থেকে জেলা, নাকাল মানুষ, রানওয়েতে জল জমায় ব্যাহত উড়ান

কলকাতা: একদিকে ঘূর্ণাবর্তের প্রভাব, অন্যদিকে সক্রিয় মৌসুমী বায়ু। যার ফলে রাজ্যজুড়ে দফায় দফায় ভারী বৃষ্টি। দুপুরের বৃষ্টিতেই শহরজুড়ে জলছবি। জমা জল আর যানজটে নাকাল সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে যুদ্ধকালীন তৎপরতা পুরসভার। সকালের কয়েকদফা বৃষ্টির পর ফের শুরু হয়েছিল দুপুর থেকে। আর সেই বৃষ্টিতেই বিপর্যস্ত শহর। জলমগ্ন শহরের বিস্তীর্ণ এলাকা। জমা জলে এদিন দুপুর থেকে বেহাল হয়ে পড়ে সেন্ট্রাল অ্যাভিনিউ। বিকেল পাঁচটাতেও জলবন্দি কলুটোলা স্ট্রিট। এছাড়াও জলমগ্ন হয়ে পড়ে ঠনঠনিয়া, কাঁকুড়গাছি, উল্টোডাঙা, ক্যামাক স্ট্রিট, এম জি রোড, গড়িয়াহাট। জমা জলের সঙ্গে যানজটে দিনভর নাকাল হতে হয় সাধারণ মানুষকে। মেয়র জানিয়েছেন, বৃষ্টির পরই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর পুরকর্মীরা। আবহাওয়া দফতরের হিসেব অনুযায়ী, শুক্রবার দুপুর আড়াইটে পর্যন্ত আলিপুরে বৃষ্টি হয়েছে ৬৬. ৮ মিলিমিটার। দমদমে ৪৮ মিলিমিটার। অন্যদিকে, পুরসভার হিসেব অনুযায়ী সকাল ১১ থেকে ২টোর মধ্যে মানিকতলায় বৃষ্টি হয়েছে ৯৮ মিলিমিটার, বেলগাছিয়ায় ৮৬ মিমি, পামারবাজারে ১১৫, ঠনঠনিয়ায় ৯৮ মিলিমিটারি, কালীঘাটে ৫৬ এবং বালিগঞ্জে ৬২.৪ মিলিমিটার। লাগাতার বৃষ্টির জেরে এদিন জলমগ্ন হয়ে পড়ে বিমানবন্দরের কিছু এলাকাও। রানওয়েতে জল জমে যাওয়ায় ব্যাহত হয় উড়ান চলাচল। কলকাতার পাশাপাশি এদিন বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। অন্যান্য জেলার পাশাপাশি, ভাল বৃষ্টি হয়েছে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি বর্ধমানে। সকাল ও দুপুরের বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়ে হাওড়া পুরসভার ২৫ টি ওয়ার্ড। সমস্যায় পড়েন সাধারণ মানুষ। রাজ্য প্রশাসনের সদর দফতর নবান্নর চারপাশেও দাঁড়িয়ে যায় জল। জমা জল দ্রুত সরাতে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়েছে পুর-কর্তৃপক্ষ। দক্ষিণবঙ্গের পাশাপাশি, ভারী বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পরবর্তী ২৪ ঘণ্টায় অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কার্শিয়ং-এ। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি। ঘূর্ণাবর্তের প্রভাব উত্তরবঙ্গের ওপর বেশি থাকায় বেশি বৃষ্টি হবে সেখানে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget