এক্সপ্লোর

জনস্বার্থমূলক কাজে বাধা নয়, মেট্রো প্রকল্পের কাজে হাইকোর্টের সবুজ সঙ্কেত

কলকাতা: জমি নিয়ে আইনি-জটিলতার জেরে গত ৫ বছর ধরে পাটুলি মৌজায় থমকে নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো প্রকল্পের কাজ। এই পরিস্থিতিতে বন্ধ হয়ে থাকা নির্মীয়মাণ মেট্রো প্রকল্পের কাজ চালিয়ে যাওয়ার জন্য আদালতের সবুজ সঙ্কেত পেল মেট্রো রেল! সোমবার মামলার শুনানিতে, বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, জনগনের স্বার্থে এই ধরনের কাজ হয়। এতে মানুষের সুবিধা হয়। এতে বাধা দেওয়া জনবিরোধী কাজ, এটা অনুচিত। পাটুলি মৌজায় অবিলম্বে প্রকল্পের কাজ শুরু করার জন্য, মেট্রো রেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে আদালত। নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো প্রকল্পের জন্য ২০১১ সালে পাটুলি মৌজায় প্রায় ২১ কাঠা জমি অধিগ্রহণ করে মেট্রো রেল কর্তৃপক্ষ। কিন্তু অধিগৃহীত জমির মালিকানা দাবি করে নিম্ন আদালতে মামলা করে স্থানীয় একটি সংগঠন। প্রকল্প চালু করতে কয়েক মাস আগে হাইকোর্টে যায় মেট্রো কর্তৃপক্ষ। এদিন সওয়াল করতে গিয়ে মেট্রো রেলের আইনজীবী বলেন, প্রকল্পের কাজ থেমে যাওয়ায় বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। প্রকল্পের খরচ বেড়ে যাচ্ছে। কবে কাজ শেষ হবে, তা নিয়ে সুনির্দিষ্ট তথ্য দেওয়া সম্ভব হচ্ছে না। প্রকল্প চালু করতে হাইকোর্ট হস্তক্ষেপ করুক। মেট্রো রেলের এই আবেদনেই এদিন সাড়া দিল হাইকোর্ট। স্থানীয় যে সংগঠনটি নিম্ন আদালতে মামলা করেছিল, তাদের উদ্দেশে বিচারপতির নির্দেশ, প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যেতে মেট্রো রেলকে সবরকমভাবে সহযোগিতা করতে হবে। ৪ সপ্তাহ পর ফের এই মামলার শুনানি। এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট সব পক্ষকে হাইকোর্টে হলফনামা জমা দিতে হবে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget