এক্সপ্লোর

কেশরীনাথ মোদী-বাহিনীর সৈনিক, বললেন রাহুল সিংহ, মূর্খের দলের মূর্খ সেনাপতি! পাল্টা পার্থ

কলকাতা:  মোদী-বাহিনীর সৈনিক কেশরীনাথ ত্রিপাঠী। তৃণমূল ভাবছে, রাজ্যপালকে গালাগাল দিয়ে চুপ করাবে, তৃণমূল ভুল করছে, উনি মোদী-বাহিনীর সৈনিক। মুখ্যমন্ত্রী-রাজ্যপাল বিতর্কে মন্তব্য বিজেপি নেতা রাহুল সিংহর। এই মন্তব্যের পরই রাহুলকে সরাসরি তোপ দেগে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্য, মূর্খের দলের মূর্খ সেনাপতি। এবার ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়ল।  তারপরই তৃণমূলের মহাসচিব দাবি করেন, দীর্ঘদিন ধরেই তাঁরা বলছেন রাজ্যপালের ভবনটি এইমুহূর্ত কার্যত বিজেপির কার্যালয়ে পরিণত হয়েছে। এবং বিজেপির সমস্ত কার্যকলাপের সঙ্গে যুক্ত রয়েছেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রীতি রক্ষার পাল তুলেছেন। সেই পালে যাঁরা বিভেদ সৃষ্টি করতে চাইছেন, তাঁরা এরাজ্যে অন্তত থাকবেন না।  বিভেদের রাজনীতি করে এখানে পদ্মতো দূর অস্ত, কুঁড়িও ফোটানো সম্ভব নয়। বাদুরিয়ায়  এক বিজেপির কর্মীর মৃত্যু প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্য, ওখানে বিজেপি কর্মী গেল কেন? তারপরই তিনি বলেন, এর থেকেই বোঝা যাচ্ছে, সেদিনের সেই ঘটনায় প্ররোচনা রয়েছে অন্য কারও।  তারপরই তাঁর দাবি, এই রাজ্যের দিকে দিকে, এমনকি পাহাড়েও অশান্তি সৃষ্টির চেষ্টা করছে কোনও এক বিশেষ দলের কর্মীরা। কিন্তু এই রাজ্যের সংস্কৃতি আলাদা, এখানে সবাই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত।তৃণমূল সরকার যে উন্নয়নের ধ্বজাকে সামনে রেখে এগিয়ে চলেছে, সেটা কোনও বিশেষ দলের উস্কানিতে থমকে যাবে না। এছাড়া মোদী ঘনিষ্ঠ রাজ্যপালকে তোসামোদ করে বিজেপি সভাপতি করার পথ আর প্রসস্ত করবেন না, রাহুলকে বার্তা পার্থর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?

ভিডিও

Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget