এক্সপ্লোর

প্রিয়রঞ্জন দাশমুন্সির শেষকৃত্য সম্পন্ন রায়গঞ্জে

কলকাতা ও উত্তর দিনাজপুর: মঙ্গলবার সম্পন্ন হল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও সদ্যপ্রয়াত কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সির শেষকৃত্য। সোমবার রাতে এগারোটা দশ নাগাদ প্রিয়রঞ্জন দাশমুন্সির নিথর মরদেহ আনা হয় কলকাতায়। রাতে তা রাখা ছিল পিস হাভেনে। মঙ্গলবার সকালে সাড়ে নটা মৃতদেহ নিয়ে যাওয়া হয় প্রদেশ কংগ্রেসের সদর দফতর, বিধান ভবনে। প্রায় ঘণ্টা খানেক সেখানে তাঁর মরদেহ রাখা ছিল। প্রিয়রঞ্জন ছিলেন আইনের ছাত্র। কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সদস্য। এ দিন তাঁর মরদেহবাহী শকট যখন হাইকোর্টে পৌঁছয়, তখন সেখানে তাঁকে শেষশ্রদ্ধা জানান আইনজীবীরা। কলকাতা হাইকোর্ট থেকে টালিগঞ্জের রানি ভবানী রোডের বাড়ির সামনে শেষশ্রদ্ধা। দুপুর তিনটে নাগাদ প্রিয়রঞ্জন দাশমুন্সির মরদেহ নিয়ে সেনাবাহিনীর কপ্টার উড়ে যায় তাঁর শিকড়ের দিকে। রায়গঞ্জের উদ্দেশে। শেষযাত্রায় সঙ্গী ছিলেন স্ত্রী দীপা, ছেলে মিছিল। মঙ্গলবার, বিকেল চারটে চল্লিশ নাগাদ, প্রিয়রঞ্জন দাশমুন্সির মরদেহ নিয়ে কপ্টার নামে রায়গঞ্জের হেলিপ্যাডে। রাজ্য সরকারের তরফে সেখানে শেষশ্রদ্ধা জানানো হয়। পুলিশ ট্রেনিং গ্রাউন্ডে তাঁকে গান স্যালুট দেওয়া হয়। মরদেহবাহী শকট ধীরে ধীরে এগোতে থাকে কালিয়াগঞ্জের দাশমুন্সি ভবনের উদ্দেশে। প্রিয় মানুষটাকে শেষবার দেখার জন্য পথের ধারে তখন কাতারে কাতারে মানুষ। সন্ধে ৬টা দশ নাগাদ তেরাঙ্গায় মোড়া কফিন পৌঁছয় কালিয়াগঞ্জে, প্রিয়র বাড়িতে। সেখানেও ভিড়ে ভিড়। স্লোগানে-স্লোগানে, ফুল আর চোখের জলে, চিরবিদায়। বাড়ি থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় কালিয়াগঞ্জে কংগ্রেসের পার্টি অফিসে। সেখান থেকে রায়গঞ্জে দলের জেলা সদর দফতরে। শেষযাত্রায় শেষ গন্তব্য রায়গঞ্জের বন্দর শ্মশান। মঙ্গলবার সকাল থেকে রায়গঞ্জে জুড়ে ছিল কার্যত বনধের চেহারা। সালটা ছিল ২০০৮। মহানবমীর রাতে জমজমাট উত্তর দিনাজপুরে কালিয়াগঞ্জের দাশমুন্সি বাড়ি...ঢাকের কাঠি হাতে বোল তুলছেন বাড়ির মেজ ছেলে প্রিয়রঞ্জন। সেই রাতেই ম্যাসিভ স্ট্রোক! দ্রুত নয়াদিল্লির এইমসে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু, আর সুস্থ হয়ে উঠতে পারেননি প্রিয়রঞ্জন। পরে তাঁকে এইমস থেকে স্থানান্তরিত করা হয়ে দিল্লিরই ইন্দ্রপ্রস্থের অ্যাপোলো হাসপাতালে। অসুস্থ হওয়ার থেকে প্রিয়রঞ্জন দাশমুন্সি আর এক দিনের জন্যও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। দীর্ঘদিন ছিলেন কোমায়। জ্ঞান ফিরেছিল ঠিকই, কিন্তু বাকশক্তি বা স্মৃতি আর ফেরেনি। ৯ বছর ধরে লড়াই। পরিবারের সবসময় একটাই প্রার্থনা, মানুষটা যেন সুস্থ হয়ে ওঠে। কিন্তু, তা আর হয়নি। বিশে নভেম্বর সকালে সব শেষ। দিল্লির অ্যাপোলো হাসপাতালে মারা যান সকলের প্রিয় প্রিয়রঞ্জন। তিনি ছিলেন বাগ্মী...ঝুড় তুলতেন বক্তৃতায়। তিনি ছিলেন লড়াকু নেতা। হাসপাতালের বেডে শুয়েও লড়াই চালিয়ে গিয়েছেন। দীর্ঘ ন বছর ধরে লড়াই করেছেন। কিন্তু, জীবনযুদ্ধে শেষমেশ হার মানতেই হল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget