এক্সপ্লোর

বিচারব্যবস্থায় কেন্দ্রের চরম হস্তক্ষেপ গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক, সুপ্রিম কোর্ট প্রসঙ্গে মমতা

কলকাতা: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বিরুদ্ধে চার বিচারপতির প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণায় ব্যথিত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘আজ সুপ্রিম কোর্টকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে, তাতে আমরা গভীরভাবে ব্যথিত। সুপ্রিম কোর্টের চারজন মাননীয় প্রবীণ বিচারপতি যে বিবৃতি দিয়েছেন, তাতে নাগরিক হিসেবে আমরা দুঃখিত। বিচার বিভাগ ও সংবাদমাধ্যম গণতন্ত্রের স্তম্ভ। বিচারব্যবস্থায় কেন্দ্রীয় সরকারে চরম হস্তক্ষেপ গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক।’ আজ নজিরবিহীনভাবে সুপ্রিম কোর্টের চার বিচারপতি জে চেলামেশ্বর, বিচারপতি এম বি লোকুর, বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি ক্যুরিয়েন জোসেফ সাংবাদিক বৈঠক করে দাবি করেছেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র ন্যায়সঙ্গতভাবে মামলা বণ্টন করছেন না। তিনি পক্ষপাতিত্ব করছেন। এছাড়া সুপ্রিম কোর্টে আরও অনেক সমস্যা আছে। এই সমস্যাগুলি বজায় থাকলে গণতন্ত্র ধ্বংস হয়ে যেতে পারে। সুপ্রিম কোর্টের বিচারপতিদের এই সাংবাদিক বৈঠক নিয়ে দেশজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথম শীর্ষ আদালতের বিচারপতিরা এভাবে প্রকাশ্যে সাংবাদিকদের ডেকে মুখ খুললেন। বিচারপতি চেলামেশ্বরের বাসভবনে হয় সাংবাদিক বৈঠক। সেখানে তিনি বলেন, ‘এ এক ব্যতিক্রমী ব্যাপার। কোনও আনন্দের ব্যাপার নয় এটা যে, আমরা সাংবাদিক বৈঠক ডাকতে বাধ্য হলাম। এটা আমাদের কাছে যন্ত্রণার মূহূর্ত। সুপ্রিম কোর্টে সব কিছু ঠিকঠাক চলছে না। শীর্ষ আদালতের প্রশাসন সঠিক ভাবে কাজ করছে না। গত কয়েক মাসে এমন বেশ কিছু ঘটনা ঘটেছে, যা কাঙ্খিত নয়।’ বিচারপতি চেলামেশ্বর আরও বলেছেন, ‘আমাদের চার বিচারপতির মনে হয়েছে যে, সুপ্রিম কোর্টের মতো প্রতিষ্ঠানের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। দেশের প্রতিও এটা আমাদের কর্তব্য যে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের গোচরে আনা যে সব কিছু ঠিক নেই। আজ সকালেও তাঁর সঙ্গে দেখা করে বিষয়গুলি তাঁকে জানাই। কিন্তু আমরা তাঁকে এটা বোঝাতে পারিনি, ব্যর্থ হয়েছি।’

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget