এক্সপ্লোর

Mamata Vs BJP: '৯ মাস অনুমতি দেয়নি রেল, তখন কী করছিল?' বিজেপির মাঝেরহাট ব্রিজ অভিযানকে আক্রমণ মমতার

"ভোটের সময় বড়বড় ভাষণ দিতে চলে আসে...", অভিযোগ মুখ্যমন্ত্রীর

কলকাতা: মাঝেরহাট ব্রিজ খোলার দাবিতে বিজেপির মিছিলে ধুন্ধুমারকাণ্ডের বাঁধার পর গেরুয়া শিবিরকে তুমুল আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মুখ্যমন্ত্রী জানান, রেল অনুমতি দেয়নি, তাই ৯ মাস ধরে অপেক্ষা করতে হয়েছে। তিনি বলেন, ৯ মাস আগেই মাঝেরহাট ব্রিজ চালু করা যেতে পারত। রেল অনুমতি দেয়নি, তাই ৯ মাস ধরে অপেক্ষা করতে হয়েছে।

তাঁর প্রশ্ন, অনুমতি চেয়ে ৯ মাস অপেক্ষা করতে হচ্ছিল, তখন বিজেপি কী করছিল? তাঁর মতে, ভোটের সময় বড়বড় ভাষণ দিতে চলে আসে। নীচ দিয়ে রেল যাবে, অনুমতি না দিয়ে মানুষকে হেনস্থা করা হচ্ছে।

কেন্দ্রীয় নীতির বিরোধিতায় বিরোধী শ্রমিক সংগঠনের ডাকা দেশজোড়া ধর্মঘটের দিনেই মাঝেরহাট ব্রিজ অবিলম্বে চালুর দাবিতে বিজেপির মিছিল ঘিরে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়।

তারাতলায় গার্ডরেল ভেঙে বিক্ষোভ বিজেপির, পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। আটক বেশ কয়েকজন বিজেপি কর্মী ও সমর্থক। বিজেপির দাবি, কৈলাস বিজয়বর্গীয় ঘটনাস্থলে পৌঁছলে তাঁকেও ধরে বাসে তোলে পুলিশ।

কিছুক্ষণ পর তাকে ছেড়ে দেওয়া হলেও, তিনি বলেন, আগে কর্মীদের ছাড়তে হবে। তারপর আমি যাব। কৈলাসের অভিযোগ, কোনওরকম প্ররোচনা ছাড়াই লাঠিচার্জ করে পুলিশ। কৈলাস বিজয়বর্গীয়কে গ্রেফতার করা হয়নি, তিনি নিজেই বাসে উঠে যান। দাবি পুলিশের।

এপ্রসঙ্গে মমতা কটাক্ষ করে বলেন, কৈলাস বিজয়বর্গীয়কে পুলিশ গ্রেফতার করেনি, তাও বলছে গ্রেফতার। ভোটের সময় যারা গুন্ডামি করতে আসে, তারা বহিরাগত। বাংলায় বহিরাগতদের কোনও জায়গা নেই।

বাঁকুড়ায় রেলের জমিতে উচ্ছেদের অভিযোগকে কেন্দ্র করেও সরব হন মুখ্যমন্ত্রী। বলেন, রেলের জমিতে উচ্ছেদের অভিযোগ পেয়েছি বাঁকুড়ায়। এরা শুধু মানুষকে হেনস্থা করে।

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget