এক্সপ্লোর

তৃণমূল নেতা খুনের মামলা: মানসের আগাম জামিনের আর্জি খারিজ হাইকোর্টে

কলকাতা: পিএসি-পদ বিতর্ক মেটাতে, বুধবার অধীর চৌধুরী, মানস ভুঁইয়া এবং আব্দুল মান্নানকে নিয়ে বৈঠকে বসার কথা রয়েছে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের। এই বৈঠকের আগে কলকাতা হাইকোর্টে ধাক্কা খেলেন মানস ভুঁইয়া! তাঁর আগাম জামিনের আর্জির কড়া বিরোধিতা করলেন সরকারি আইনজীবী। ডিভিশনব বেঞ্চে খারিজ হয়ে গেল, মানসের আবেদন। সোমবার শুনানিতে মানসের আইনজীবী বলেন, ৪ মাস পরেও কোনও তদন্ত হচ্ছে না। মানস ভুঁইয়া এবং তাঁর ভাইয়ের সরকারি নিরাপত্তারক্ষীদের বয়ান নথিভূক্ত করা হয়নি। মোবাইল ফোনের টাওয়ার লোকেশনের তথ্যও পুলিশ নেয়নি। এতেই প্রমাণিত হচ্ছে, এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা। তাই আগাম জামিন দেওয়া হোক। এই আবেদনের তীব্র বিরোধিতা করেন সরকারি আইনজীবী মনজিত সিংহ। সওয়াল করতে গিয়ে তিনি বলেন, পুলিশের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনা হচ্ছে। এই তদন্তে পুলিশ যথাযথ ভূমিকা পালন করেছে। কেস ডায়েরি দেখলেই, আদালত সব বুঝতে পারবে। এরপর কেস ডায়েরি খতিয়ে দেখে বিচারপতি নাদিরা পাথেরিয়া এবং বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। তাঁরা জানান, মামলার গুরুত্ব ও কেস ডায়েরিতে থাকা তথ্যপ্রমাণ বিচার করে, আমরা মনে করছি, আগাম জামিনের আর্জি মঞ্জুর করা সম্ভব নয়। সম্প্রতি মানস ভুঁইয়া অভিযোগ করেছিলেন,, এই খুনের মামলায় দল তাঁর পাশে দাঁড়ায়নি। যদিও, আদালতের নির্দেশের পরও, সর্বোতভাবে দলীয় বিধায়কের পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। অধীর চৌধুরী বলেছেন, আইনি লড়াইয়ে সাহায্য করব। প্রয়োজনে রাস্তাতেও নামব। ভোটপর্ব চলাকালীন, গত ৮ এপ্রিল সবংয়ে খুন হন দুবরাজপুরের তৃণমূল বুথ সভাপতি জয়দেব জানা। মানস ভুঁইয়া, তাঁর ভাই বিকাশ ভুঁইয়া-সহ ২২ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে, এই অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মানস ভুঁইয়া-সহ ৯জন। সম্প্রতি মানসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে নিম্ন আদালত। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন মানস। এরপরে তাঁকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়। সেই পদ গ্রহণ করে, দলের প্রদেশ নেতৃত্বের সঙ্গে সংঘাতের পথে হেঁটেছেন মানস ভুঁইয়া।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget