এক্সপ্লোর

কলকাতার রাস্তায় পড়ে অসুস্থ বৃদ্ধ! চিকিৎসার ব্যবস্থা করে রাণাঘাটের বাড়িতে ফিরিয়ে দিলেন মিমি

রানাঘাট থেকে কলকাতা। রাস্তা হারিয়ে অসুস্থ হয়ে শেক্সপিয়র সরণীতে পড়েছিলেন বৃদ্ধ। সোশ্যাল মিডিয়ায় খবর পেয়ে পাশে দাঁড়ালেন মিমি চক্রবর্তী। হাসপাতালে ভর্তি করা থেকে বাড়ি ফিরিয়ে দেওয়া, কলকাতা পুলিশের সাহায্যে সামলালেন সমস্তটাই। ভবিষ্যৎ সাহায্যের আশ্বাসও দিয়েছেন যাদবপুরের সাংসদ।

কলকাতা: রাণাঘাট থেকে কলকাতা। রাস্তা হারিয়ে অসুস্থ হয়ে শেক্সপিয়র সরণীতে পড়েছিলেন বৃদ্ধ। সোশ্যাল মিডিয়ায় খবর পেয়ে পাশে দাঁড়ালেন মিমি চক্রবর্তী। হাসপাতালে ভর্তি করা থেকে বাড়ি ফিরিয়ে দেওয়া, কলকাতা পুলিশের সাহায্যে সামলালেন সমস্তটাই। ভবিষ্যৎ সাহায্যের আশ্বাসও দিয়েছেন যাদবপুরের সাংসদ। প্রায় ১ মাস রাস্তার ধারে অসুস্থ অবস্থায় পড়ে রয়েছেন এক অশীতিপর বৃদ্ধ। কলকাতার শেক্সপিয়ার সরণীর ব্যস্ত রাস্তাতেও এই দৃশ্য চোখে পড়েছিল অনেকের। বৃ্দ্ধের ছবি তুলে ফেসবুকে সাহায্য চেয়ে পোস্ট করেছিলেন আরাধনা চট্টোপাধ্যায় নামে এক মহিলা। কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায় সেই পোস্ট। কলকাতার রাস্তায় পড়ে অসুস্থ বৃদ্ধ! চিকিৎসার ব্যবস্থা করে রাণাঘাটের বাড়িতে ফিরিয়ে দিলেন মিমি  এই অবস্থাতেই রাস্তায় পড়েছিলেন অসুস্থ কুমুদ শীল। কলকাতার রাস্তায় পড়ে অসুস্থ বৃদ্ধ! চিকিৎসার ব্যবস্থা করে রাণাঘাটের বাড়িতে ফিরিয়ে দিলেন মিমি তাঁর ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় আবেদন জানানো হয়। কলকাতার রাস্তায় পড়ে অসুস্থ বৃদ্ধ! চিকিৎসার ব্যবস্থা করে রাণাঘাটের বাড়িতে ফিরিয়ে দিলেন মিমি কুমুদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় কলকাতা পুলিশ। গত ২২ অগাস্ট সোশ্যাল মিডিয়ার সেই ভাইরাল পোস্ট চোখে পড়ে যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তীর।এরপর কলকাতা পুলিশ ও তাঁর দলের সহযোগিতায় ওই ব্যক্তিকে শম্ভুনাথ পন্ডিত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার নিয়মিত তদারকিও ব্যবস্থাও করেন তিনি। কুমুদ শীল নামে ওই ব্যক্তির খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তবে তাঁর পরিবার সম্পর্কে খোঁজ পাওয়া যায়নি তখনও। এরপর সোশ্যাল মিডিয়া দেখেই মিমির টিমের সঙ্গে যোগাযোগ করেন রাণাঘাটের এক পরিবার। তাঁরা জানান, লকডাউনের সময় পেনশন তুলতে বেরিয়েছিলেন ওই বৃদ্ধ। কিন্তু তারপর থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি। কলকাতা পুলিশের অনুমতি নিয়ে বৃদ্ধের সঙ্গে দেখা করেন তাঁর পরিবার। তাঁরা আরও জানিয়েছেন, এই ব্যক্তি আর্মিদের সঙ্গে কাজ করতেন। কিন্তু কি করে তিনি রাণাঘাট থেকে কলকাতা চলে এলেন সেকথা বলতে পারেননি। কলকাতার রাস্তায় পড়ে অসুস্থ বৃদ্ধ! চিকিৎসার ব্যবস্থা করে রাণাঘাটের বাড়িতে ফিরিয়ে দিলেন মিমি শম্ভুনাথ পন্ডিত হাসপাতালে কুমুদ। কলকাতার রাস্তায় পড়ে অসুস্থ বৃদ্ধ! চিকিৎসার ব্যবস্থা করে রাণাঘাটের বাড়িতে ফিরিয়ে দিলেন মিমিপরিবারের সঙ্গে কুমুদ। ঘটনা প্রসঙ্গে কলকাতা পুলিশের ডিসি সাউথ মিরাজ খালিদ বলেছেন, 'মানুষের পাশে থাকা আমাদের কর্তব্য। সেজন্যই কুমুদবাবুর খবর পেয়ে সঙ্গে সঙ্গে সাহায্যের জন্য ছুটে গিয়েছিলাম। আগামীদিনে কোনও প্রয়োজন হলে আমরা সবসময় সাহায্যের চেষ্টা করব। আমরা চাই উনি সুস্থ থাকুন।' আপাতত কুমুদকে রাণাঘাটেই ফিরিয়ে নিয়ে গেছেন পরিবারের সবাই। সেখানেই তাঁর বাকি চিকিৎসা হবে বলে জানা গিয়েছে। তবে ভবিষ্যতেও সমস্তরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন মিমি।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget