এক্সপ্লোর

বাবাকে দেখে লুকিয়ে পড়ার চেষ্টা সফল হল না, খোঁজ মিলল সল্টলেকের ছাত্রীর

কলকাতা: সল্টলেকে ছাত্রী নিখোঁজ রহস্যে নয়া তথ্য। পরীক্ষার ফল খারাপ হওয়ার আশঙ্কায় বাড়ি থেকে পালায় ছাত্রী। দাবি পুলিশের। গতকাল রাত ১০টা ৫৭ মিনিটে ছাত্রীর মোবাইলের টাওয়াল লোকেশন মেলে গিরিশ পার্ক এলাকায়। তারপরই বন্ধ হয়ে যায় মোবাইল। এরপর ওই এলাকাজুড়ে তল্লাশি চালায় পুলিশ। ছাত্রীর ছবি পাঠিয়ে সতর্ক করে দেওয়া হয় আশপাশের থানাগুলিকে। পুলিশ সূত্রে খবর, শনিবার সকাল ১১টা নাগাদ ফের ছাত্রীর মোবাইল খোলে। রাজারহাটের সিটি সেন্টার টু এলাকায় টাওয়ার লোকেশন চিহ্নিত হয়। এরপর ওই ছাত্রীর বাবাকে নিয়ে সিটি সেন্টার টু-তে যায় পুলিশ। সেসময় একটি স্টলে দাঁড়িয়েছিল ওই ছাত্রী। পুলিশের দাবি, বাবাকে দেখে লুকিয়ে পড়ার চেষ্টা করে সে। শেষপর্যন্ত বাবাই তাকে চিনিয়ে দেন পুলিশকর্মীদের। মোবাইলের টাওয়ার লোকেশন চিহ্নিত করে ছাত্রীর খোঁজ মিলেছে বলে পুলিশ সূত্রে খবর। শুক্রবার রাত ৮টা নাগাদ এফসি ব্লকে পাড়ার দোকানে যায় সল্টলেকের ইংরেজি মাধ্যম স্কুলের একাদশ শ্রেণির ওই ছাত্রী। পরিবারের দাবি, রাত ১০টা নাগাদ অজানা নম্বর থেকে ফোন করে ওই ছাত্রী বাবাকে জানায়, ৩-৪ জন যুবক তাকে মুখে চাপা দিয়ে গাড়ি করে তুলে নিয়ে গিয়েছে। যদিও পুলিশের দাবি, শুক্রবার রাত সাড়ে ৯টা নাগাদ নিজের মোবাইল থেকেই বাড়িতে ফোন করে ওই ছাত্রী। পুলিশ সূত্রে খবর, প্রথমে মোবাইলের টাওয়ার লোকেশন ছিল হুগলির কোন্নগরে। এরপর গিরিশ পার্ক এলাকায় রাত ১০টা ৫৭ মিনিটে শেষবার মেলে টাওয়ার লোকেশন। রাত ১১টা ১৫ মিনিটে বন্ধ হয়ে যায় ছাত্রীর মোবাইল। রাতে ওই ছাত্রীর কয়েকজন বন্ধুকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদও করে পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget