এক্সপ্লোর

শারীরিক অবস্থা স্থিতিশীল, বেলঘরিয়ার হাসপাতালে চিকিৎসাধীন পর্বতারোহী সুনীতা

কলকাতা: ফ্রস্ট বাইটের সমস্যা থাকলেও, সুনীতা হাজরার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। বেলঘরিয়ার হাসপাতালে চিকিৎসাধীন বারাসতের এই পর্বতারোহী। তাঁর কাছে এখন ভগবান, ব্রিটিশ অভিযাত্রী লেসলি! ব্রিটিশ অভিযাত্রীর বাড়িয়ে দেওয়া সাহায্যের হাত আর নিজের অফুরন্ত প্রাণশক্তি। এই দুইয়ের জেরেই তিনি আজ মৃত্যুর দুয়ার ছুঁয়েও পরিজনদের কাছে। অদম্য এই জীবনি-শক্তির নাম সুনীতা হাজরা। স্বামী, সন্তান, সবাইকে রেখেই এভারেস্ট জয় করতে গিয়েছিলেন। সবকিছুই হিসেবমতো চলছিল। কিন্তু এভারেস্টের বুকে আচমকাই একদিন মৃত্যুর মুখোমুখি হন সুনীতা। সেইসময় তিনি দেখা পান সাক্ষাৎ ভগবানের! সেদিনের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে সুনীতা জানান, লেসলি তাঁকে অক্সিজেন দিয়ে বাঁচান। সেই সময় কার্যত ঝুলছিলেন তিনি, জানিয়েছেন সুনীতা। সুনীতা তখন লেসলিকে তাঁকে বাঁচানোর কাতর আর্জি জানান, কারণ তাঁর বাড়িতে অপেক্ষায় রয়েছে তাঁর সন্তান। তখন লেসলি নিজের অক্সিজেন দিয়ে দেন সুনাতীকে। নিজের ক্যাম্পে নিয়ে যায়। নিজের গ্লাভস সুনীতাকে দেন। একপাশে লেসলি, একপাশে ছিল সুনীতার শেরপা। সুনীতা জানান সেই সময় সবচেয়ে কম ৫ পয়েন্টে অক্সিজেন নিচ্ছিলেন তিনি। যাতে অক্সিজেন বাঁচিয়ে রাখা যায়। বিপর্যয়ের মুখে পড়েও যে কোনও মূল্যে বাঁচতে চেয়েছিলেন বারাসতের এই বীরাঙ্গনা। চরম প্রতিকূল পরিস্থিতিতেও পড়তে দেননি শেষ নিঃশ্বাস। এভারেস্টে বুকে মৃত্যুর সঙ্গে লড়তে হয়েছিল ইঞ্চিতে-ইঞ্চিতে! অসম সেই লড়াইয়ে আজ জয়ী সুনীতা। ঘরে ফিরলেও, এখন তাঁর ঠিকানা বেলঘরিয়ার এক হাসপাতাল। বরফের কামড়ে শরীরের নানা অংশ দগদগে ঘায়ে ভর্তি হয়ে গেছে। চিকিত্সকরা জানিয়েছেন, এখন অনেকটাই স্থিতিশীল তাঁর অবস্থা। সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় রাখা হয়েছে আইসোলেশন ওয়ার্ডে। দেখছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। সুনীতার মরণপণ লড়াইয়ের কাছে শেষমেষ হেরে গিয়েছে পরিবারের আশঙ্কা। ছোট্ট আর্য অবশেষে ফিরে পেয়েছে তার মাকে। এভারেস্টের বুকে শুয়েও, এটাই তো একমাত্র চাওয়া ছিল সুনীতার! মৃত্যুকে জয় করার আনন্দ আছে। পরিজনদের কাছে পাওয়ার আনন্দ আছে। তবুও যেন হাসতে পারছেন না সুনীতা। বিপর্যয়ের বিবরণ দিতে গিয়ে বারবার ধরে আসছে তাঁর গলা। যাঁদের সঙ্গে বেরিয়েছিলেন, সেই তাঁদের অনেকেই যে আজ নিথর!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget