এক্সপ্লোর

যুব তৃণমূলের সভায় মুকুল-পুত্র শুভ্রাংশুর অনুপস্থিতি নিয়ে জল্পনা, গুরুত্ব দিতে নারাজ দল

কলকাতা: যুব তৃণমূলের সভা থেকে শাসক দলের নেতারা যখন মুকুল রায়কে আক্রমণ করছেন, তখন সেখানে অনুপস্থিত রইলেন মুকুল-পুত্র শুভ্রাংশু। মুকুল রায়কে জবাব দিতে সভার আয়োজন করেছিল যুব তৃণমূল। আর সেই কারণেই সবার নজর ছিল একজনের দিকে। তিনি তৃণমূল বিধায়ক তথা যুব তৃণমূলের সাধারণ সম্পাদক শুভ্রাংশু রায়। বাবার নাম মুকুল রায়! ছেলে কি বাবাকে আক্রমণ করবে? এই প্রশ্নই ঘুরছিল সবার মুখে মুখে। কিন্তু, শেষপর্যন্ত অনুপস্থিত রইলেন মুকুল -পুত্র। যা ঘিরে জোরালো হল জল্পনা। সূত্রের খবর, তৃণমূল নেতৃত্বের তরফে মুকুল-পুত্রকে সভায় হাজির থাকতে বলা হয়েছিল। শুভ্রাংশু থাকবেন বলেও জানা গিয়েছিল। কিন্তু, সোমবার সকাল থেকে শুভ্রাংশুর উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। কারোর দাবি, শুভ্রাংশুর শরীর খারাপ ছিল। কেউ দাবি করছেন, শুভ্রাংশু দিনভর বাড়িতেই ছিলেন। কারোর আবার দাবি, শুভ্রাংশু শিয়ালদা স্টেশন পর্যন্ত এসেছিলেন, কিন্তু সভায় যাননি।  যদিও, এসবের সত্য-মিথ্যা সম্পর্কে জানা যায়নি কারণ, শুভ্রাংশুর সঙ্গে দিনভর মোবাইল ফোন মারফৎ যোগাযোগের চেষ্টা করা হলেও, তা সম্ভব হয়নি। প্রকাশ্যে অবশ্য মুকুল-পুত্রর গরহাজিরাকে গুরুত্ব দিতে চায়নি তৃণমূল। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, অনেকেই তো আসেনি। ওকে ধরার কী আছে। কাউকে দরকার নেই। মুকুল রায় বিজেপিতে যোগ দেওয়ার আগে এবং পরে ছেলে শুভ্রাংশু বারবার দাবি করেছেন, তিনি তৃণমূলেই আছেন। বলেছিলেন, আমি তৃণমূলে ছিলাম আছি থাকব। মুকুল রায় আমার বাবা। কিন্তু আমাকে কাউন্সিলর থেকে বিধায়ক— সব কিছুই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি তাঁর সঙ্গ ছাড়তে পারব না। কিন্তু, এবার মুকুলকে আক্রমণের মঞ্চে অনুপস্থিত ছেলে। আর তা ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget