এক্সপ্লোর

এবার অমিত শাহর সভার অনুমতি বাতিল নেতাজি ইন্ডোর স্টেডিয়াম কর্তৃপক্ষের

কলকাতা: মোহন ভাগবতের পর এবার অমিত শাহ। ফের সভাস্থলের অনুমতি ঘিরে বিতর্ক। চলতি মাসের ১০, ১১ এবং ১২ তারিখ কলকাতায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। এই ক’দিনে তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। বিজেপির দাবি, ২৫ অগাস্ট তারা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম কর্তৃপক্ষের সঙ্গে ফোনে যোগাযোগ করে। বলা হয়, ১০ অথবা ১২ সেপ্টেম্বরের মধ্যে একদিন তারা ইন্ডোর স্টেডিয়াম বুক করতে চায়। রাজ্য বিজেপির নেতাদের দাবি, ২৮ অগাস্ট তাঁরা লিখিত আবেদনপত্র নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যান। কর্তৃপক্ষ সেই আবেদন গ্রহণ করে, রিসিভড কপি ফেরত দেয়। দু’দিন পর কনফার্মেশন লেটার নিয়ে যেতে বলেন। বিজেপির দাবি, দু’দিন পর গেলে তাদের বলা হয়, পুজোর মাসজুড়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম বুক হয়ে রয়েছে। তাই অমিত শাহর সভার জন্য তা ভাড়া দেওয়া যাবে না। এপ্রসঙ্গে নেতাজি ইন্ডোর কর্তৃপক্ষের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা হলেও কেউ এনিয়ে কিছু বলতে চাননি। যদিও প্রশাসন সূত্রে দাবি, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বুকিংয়ের বিষয়টি সরকার কিংবা মন্ত্রী দেখে না। তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে। আগে থেকে কেউ বুক করে থাকলে, সেই সময়ে অন্যকে নেতাজি ইন্ডোর ভাড়া দেওয়া সম্ভব নয়। কয়েকদিন আগে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবতের সভার জন্যও প্রথমে অনুমতি দিয়ে, পরে তা বাতিল করার অভিযোগ উঠেছে মহাজাতি সদন কর্তৃপক্ষের বিরুদ্ধে। এক সপ্তাহের মধ্যে এবার অমিত শাহর সভার অনুমতি বাতিল। এই দুই ঘটনাকে হাতিয়ার করে তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। দলের নেতা সায়ন্তন বসু বলেন, বিজেপিকে আটকাতে চায়। এভাবে আটকানো সম্ভব হবে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু বলেন, নিয়ম মেনে করলে দেওয়া উচিত ছিল।

সেরা শিরোনাম

Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."

ভিডিও

Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
Arjun Singh |
Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?
Asansol News: আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা | Firing | ABP Ananda
Arjun Singh:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget