এক্সপ্লোর

বুধবারের ঝড়ে ঘটল একটি স্বপ্নের অপমৃত্যু, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে এসে মারা গেলেন তরুণী

কলকাতা:  স্বপ্ন ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ার। বুধবার, ভর্তির জন্য কথা বলতে, ক্যাম্পাসে গিয়েছিলেন গার্ডেনরিচের মধুমিতা হেমব্রম। তখনই প্রবল ঝড়ে ভেঙে পড়ে পাঁচিল। আর তাতেই মৃত্যু হয় মধুমিতার। গার্ডেনরিচের বাসিন্দা মধুমিতা হেমব্রম। স্বপ্ন ছিল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার। ইচ্ছে ছিল কলা বিভাগে ভর্তি হওয়ার। সেজন্যই বুধবার গিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ে। খোঁজখবর নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে বেরোতে বেশ কিছুটা দেরিই হয়ে গিয়েছিল। ততক্ষণে শুরু হয়ে গিয়েছে মুষলধারে বৃষ্টি। সঙ্গে তীব্র ঝড়। তখনই ঘটে যায় দুর্ঘটনা। গাছ ভেঙে পড়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাঁচিলের উপর। গাছের ভারে ভেঙে পড়ে পাঁচিল। আর পাঁচিলের তলায় চাপা পড়ে যান মধুমিতা। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালের নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। বুধবার সকাল থেকেই নাগাড়ে বৃষ্টি হচ্ছিল। মধুমিতাকে বাড়ির বাইরে বেরোতে বারণ করেছিলেন জেঠিমা। কিন্তু, নাছোড় মেয়েকে রোখে কে! যাদবপুরে পড়ার স্বপ্ন যে তাঁর বহুদিনের। দুপুরে বৃষ্টি মাথায় নিয়েই বেরিয়ে পড়েছিলেন। কিন্তু, আর ফেরা হল না মধুমিতার। গার্ডেনরিচের রবীন্দ্রনগরের বাড়িতে শোকের ছায়া। পুলিশ সূত্রে খবর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে ফ্রি ওয়াই-ফাই জোনে দাঁড়িয়ে মোবাইল ফোনে নেট সার্চ করছিলেন মধুমিতা। তখনই ঘটে দুর্ঘটনা। বুধবারের ঝড় তছনছ করে দিল সবকিছু। অকালে চলে গেলেন মধুমিতা। অকালে শেষ হয়ে গেল একটি স্বপ্ন!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget