এক্সপ্লোর

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পিওন পদের জন্য আবেদন পিএইচডির, ইন্টারভিউতে বি-টেক থেকে এম-টেক!

কলকাতা: পিওন পদের জন্য আবেদন পিএইচডির!ইন্টারভিউতে বি-টেক থেকে এম-টেক!এই ছবি খাস কলকাতায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। কয়েক দিন ধরে পিওন ও গবেষণাগারের সহযোগী পদে নিয়োগের জন্য ইন্টারভিউ চলছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। সেখানেই চাকরিপ্রার্থীদের বায়োডেটা দেখে বিস্ময়ে হতবাক রাজ্যের পাঁচ তারা বিশ্ববিদ্যালয়। ৭০টি পদের জন্য আবেদন পড়েছে প্রায় ১১ হাজার। এরমধ্যে মধ্যে ৫০০ জনকে ইন্টারভিতে ডাকা হয়েছে। পিওন পদে ন্যূনতম যোগ্যতা অষ্টম শ্রেণি পাস। বেতন, কেটেকুটে হাতে ১৫ হাজার। সেই কাজের জন্যই উচ্চশিক্ষিতদের আবেদনের ভিড়। যাদবপুর বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার চিরঞ্জীব ভট্টাচার্য বলেছেন, এখানে বিএ, বিএসসি, এমএ, বি-টেক, এম-টেক প্রার্থী ইন্টারভিউতে এসেছিলেন পিএইচডি যোগ্যতাসম্পন্নরাও আবেদেন করেছিলেন, কিন্তু কেউ ইন্টারভিউতে আসেননি। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, অঙ্ক, ইংরেজিতে স্নাতকোত্তর থেকে কম্পিউটার সায়েন্স, মেকানিকাল, ইলেকট্রিক্যাল, তথ্যপ্রযুক্তির মতো ইঞ্জিনিয়ারিং উত্তীর্ণরাও ইন্টারভিউতে আসছেন। এ ছবি দেখে, অনেকের অভিযোগ, এ আসলে বেকারত্বের জ্বলন্ত নিদর্শন। তাই উঁচু ডিগ্রিধারীরা পিওনের কাজ করতেও পিছ পা নন। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ব্যাখ্যা, এই সমস্যা সর্বভারতীয়। কর্মহীনতার পাশাপাশি স্থায়ী সরকারি চাকরির প্রতি আকর্ষণও এ ছবির নেপথ্যে। এর আগে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে অস্থায়ী ডোম পদে চাকরির জন্য আবেদন করেছিলেন পিএইচডি প্রার্থী! উত্তরপ্রদেশে ৩৬৮টি পিওনের পদের জন্য আবেদন জমা পড়ে ২৩ লক্ষ। তাঁদের মধ্যে ছিলেন ২ লক্ষের বেশি ইঞ্জিনিয়ার, ২৫৫ জন পিএইচডি। কলকাতার বুকে যাদবপুরের মতো শিক্ষা প্রতিষ্ঠানে পিওন পদে চাকরির জন্য ইঞ্জিনিয়ারিং উত্তীর্ণদের আগ্রহ, এই প্রজন্মের কাছে অশনি সঙ্কেত বলে মনে করছে শিক্ষামহলের একাংশের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল

ভিডিও

BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee
TMC News: 'যারা চলে গেছে, তাদের দলে ফেরালে আপনার সঙ্গে থাকব না', আল্টিমেটাম কল্যাণের | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget