এক্সপ্লোর

মমতার শপথগ্রহণ, রেড রোডে প্রস্তুতি তুঙ্গে

কলকাতা: শুক্রবার রেড রোডে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।  শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য রেড রোডে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রবিবার পর্যন্ত রেড রোডে বন্ধ যান-চলাচল। দ্বিতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর আসনে মমতা বন্দ্যোপাধ্যায়। এবার শপথ নেবেন রেড রোডে। মঙ্গলবার থেকেই শুরু হয়েছে তার প্রস্তুতি। যে মঞ্চে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার পুরোটাই শীতাতপ নিয়ন্ত্রিত। মূল মঞ্চের পিছনে থাকছে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ। পাশাপাশি, সাধারণ মানুষ যাতে অনুষ্ঠান দেখতে পারেন, তারজন্য  প্রায় ১০ হাজার বর্গফুট এলাকা জুড়ে চাঁদোয়া তৈরি করা হচ্ছে। শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য সোমবার মধারাত থেকেই বন্ধ রেড রোড। রবিবার ভোর পর্যন্ত কোনও যানবাহন চলবে না রেড রোডে।  কলকাতা ট্রাফিক পুলিশের তরফে জানা হয়েছে, এই পাঁচ দিন দক্ষিণমুখী গাড়িগুলিকে মেয়ো রোড বা কিংসওয়ে দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। আউট্রাম রোড অথবা ডাফরিন রোড দিয়ে যাবে উত্তরমুখী গাড়িগুলি। শুক্রবার শপথ গ্রহণের পরই মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার নবান্নে পা রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ সূত্রে খবর, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে গার্ড অব অনার দেবেন কলকাতা পুলিশের কর্মীরা। তারপর রীতিমাফিক হবে নতুন সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠক। এদিন নবান্নে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন পুলিশ কমিশনার সহ কলকাতা পুলিশের পদস্থ আধিকারিকরা। এদিকে, তৃণমূল সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিল প্রদেশ কংগ্রেস। ওইদিনই ভোটপরবর্তী সন্ত্রাসের বিরুদ্ধে ধর্মতলায় বিক্ষোভ দেখাবে তারা। এমনকী অংশ নেবে ২৫ ও ২৬ মে বামেদের বিক্ষোভ কর্মসূচিতেও। একইসঙ্গে নিচুতলার জোটকে মজবুত করতে জেলায় জেলায় সমন্বয় কমিটি গঠনের জন্য বামেদের প্রস্তাব দেবে কংগ্রেস।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget