এক্সপ্লোর

১৮ তারিখের সভা নিয়ে তৃণমূলের প্রস্তুতি-বৈঠক

কলকাতা: ১৮ জুন নেতাজি ইন্ডোরে তৃণমূলের সাধারণ পরিষদের বর্ধিত বৈঠক। তা নিয়ে বুধবার দুপুরে দক্ষিণ কলকাতা তৃণমূল কার্যালয়ে প্রস্তুতি বৈঠক করলেন দলের শীর্ষ নেতারা।   মূলত ২০১৮-র পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে এবং সংগঠনকে আরও মজবুত করতেই নেতাজি ইন্ডোরে বৈঠকের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটে বিপুল জয়ের পর ঘনিষ্ঠ মহলে তৃণমূলনেত্রী বলেছিলেন, এতদিন সরকারি কাজকে অগ্রাধিকার দিয়ে সেখানেই বেশি সময় দিয়েছি। এবার সরকারের পাশাপাশি দলীয় কাজকেও সমান গুরুত্ব দেব।   তাই বিপুল জয়ের পরও, আত্মতুষ্টিতে না ভুগে দলের সংগঠনে রদবদল করে তাকে আরও শক্তিশালী করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। সেকারণে, একেবারে পঞ্চায়েত থেকে জেলা হয়ে রাজ্য, সব স্তরের নেতাদের, ইন্ডোরের বৈঠকে ডাকা হয়েছে।   মূল লক্ষ্য, সংগঠনে নতুন মুখ তুলে আনা। বেনোজল দূর করে ভাবমূর্তি উজ্জ্বল করা। বিতর্কিত নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং অন্তর্কলহ রোখা।   ১৮ তারিখের এই বৈঠকের প্রস্তুতিতে যাতে কোনও খামতি না থাকে, তা নিয়েই বুধবার, বিস্তারিত ভাবে পর্যালোচনা করেন সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায়, মুকুল রায়রা।   অন্তর্কলহের কারণে এবারের ভোটে তৃণমূলকে বেশ কিছু আসন হারাতে হয়েছে বলে মনে করেন তৃণমূলনেত্রী। এ ভাবে হারের কারণ খুঁজতে আট সদস্যের একটি কমিটিও গড়ে দিয়েছেন তিনি। অধিকাংশ জেলা থেকেই এখনও রিপোর্ট এসে পৌঁছয়নি। তাদের দ্রুত রিপোর্ট পাঠাতে বলা হয়েছে। আর যে সব রিপোর্ট পৌঁছেছে, তা নিয়ে এ দিনের বৈঠকে আলোচনা হয়।   আট সদস্যের কমিটি চাইছে, রিপোর্ট বিশ্লেষণ করে তার নির্যাস দ্রুত দলনেত্রীর হাতে তুলে দিতে। যাতে তার ভিত্তিতে ইন্ডোরের বৈঠক থেকে তিনি প্রয়োজনে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের
Seventh pay commission | নবান্নে বৈঠকের আয়োজন, সপ্তম পে কমিশন নিয়ে বড় ঘোষণা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget