এক্সপ্লোর

রাজ্যে এসে মমতায় নীরব রাজনাথ, সুর চড়ালেন উমা

পূর্ব মেদিনীপুর: রাজ্যে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কার্যত নীরব থাকলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। কিন্তু সুর চড়ালেন আরেক কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী। উত্তরপ্রদেশ জয়ের পর বিজেপির টার্গেট এখন বাংলা। সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে, দক্ষিণ কাঁথির উপনির্বাচনে অনেকটাই শক্তি বেড়েছে বিজেপির। এই পরিস্থিতিতে রাজ্যে কোমর বেঁধে নেমে পড়েছে গেরুয়া শিবির। একই দিনে রাজ্যে হাজির মোদী মন্ত্রিসভার দুই গুরুত্বপূর্ণ সদস্য। বঙ্গে এসে বিজেপির জন্য স্লোগানও ঠিক করে দিলেন রাজনাথ সিংহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, আগলি বার, বিজেপি সরকার। বাংলায় বিজেপি ক্রমশ উঠে আসছে। এই স্লোগানের পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বললেন, বাস্তবের সঙ্গে যোগ নেই। অনেকটা পথ হাঁটতে হবে। পাগলেও এ কথা শুনলে হাসবে। রাজনাথ সিংহ কলকাতায় এসে স্লোগান তুললেও, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এ বারও তিনি কার্যত নীরব থাকলেন। সূত্রের খবর, বিজেপির কর্মি সম্মেলনে তিনি বলেন, নোট বাতিলের প্রতিবাদে এ রাজ্যে যা হয়েছে এবং যে ভাবে দেশ জুড়ে প্রতিবাদ ছড়ানোর চেষ্টা হয়েছে, সেটা ঠিক হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর উত্তর দেননি। কারণ, যাঁরা কাজ করেন, তাঁরা কাজে করে দেখান। মুখে উত্তর দেন না। নরেন্দ্র মোদী নোট বাতিলের ঘোষণা করার পর থেকেই এই সিদ্ধান্তের প্রতিবাদে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, এদিন নোট বাতিলের সিদ্ধান্তের পক্ষে সওয়াল করলেও, একবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও সমালোচনা শোনা যায়নি রাজনাথ সিংহের গলায়। যদিও, তাঁর সতীর্থ, উমা ভারতীকে আক্রমণাত্মক ভঙ্গীতেই দেখা গিয়েছে। এদিন কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়নমন্ত্রী বলেন, মমতা যে জায়গায় পৌঁছেছে, তার পিছনে বিজেপির বিরাট অবদান রয়েছে। আবার বিজেপিই একদিন ওকে শেষ করবে। ২০১৯ সালে আমরাই বাংলায় অন্যতম বড় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করব। ২০২১ সালে আমরাই ক্ষমতায় আসব। এ দিন হাওড়ায় কর্মিসভা করেন উমা ভারতী। তারপরই তাঁর নিশানায় মমতা-সরকার। বলেন, রাজ্য থেকে যে সব প্রজেক্ট পাঠানো হচ্ছে তা এতটাই ত্রুটিপূর্ণ যে টাকা দিতে পারছি না। কেন্দ্রীয় প্রকল্পের সুফল পাচ্ছে না রাজ্যবাসী। মমতা ঘৃণার রাজনীতি করছেন। উন্নয়নের জন্য কাজ করছেন না। দিশা দেখানোর কেউ নেই। ভাল নেতা নেই। তাই উন্নয়নের কাজটাই হচ্ছে না। উমা ভারতীকেও পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, এরা এসে দুচারটে কথা বলে চলে যাচ্ছে। মমতা ঘৃণার রাজনীতি করেন? কী বলতে চাইছেন? চার-পাঁচটে যে ভোট পায় তাও কমে যাবে। প্রকল্পের টাকা আটকাচ্ছে কেন্দ্র। সেটা দিয়ে দিক। পর্যবেক্ষকদের একাংশের ধারণা, পঞ্চায়েত ভোট যত সামনে আসবে, ততই তৃণমূল-বিজেপির তরজা তুঙ্গে উঠবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget