এক্সপ্লোর

রাসবিহারী দুর্ঘটনা: আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন বিক্রম

কলকাতা: দুর্ঘটনার ৬দিন পর বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন। আর শুক্রবার আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ বাবা ও আইনজীবীদের নিয়ে আলিপুর আদালতে এসে আত্মসমর্পণ করে, জামিনের আবেদন জানান বিক্রম। এরপর দুপুর ২টোয় আলিপুর আদালতের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিষ্ট্রেট সৌগত রায়চৌধুরীর এজলাসে শুরু হয় শুনানি। জামিনের পক্ষে সওয়াল করে, বিক্রমের আইনজীবী বলেন, জামিনযোগ্য ধারায় মামলা হয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পেয়েই আদালতে আত্মসমর্পণ করেছেন বিক্রম চট্টোপাধ্যায়। তদন্তে সবরকম সহযোগিতা করবেন তিনি। তাই অভিনেতাকে জামিন দেওয়া হোক। সরকারি আইনজীবী বলেন, এটা গুরুত্বপূর্ণ ঘটনা। তদন্ত প্রক্রিয়া চলছে। অভিযুক্তকে জামিন দেওয়া হলেও, তাঁকে যেন তদন্তে সহযোগিতার নির্দেশ দেন বিচারক। দু’পক্ষের সওয়াল-জবাব শুনে বিচারক জানান, ১ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে বিক্রম চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করা হল। জামিনের শর্ত হিসেবে তদন্তে সহযোগিতা করতে হবে। ২৯ এপ্রিল রাসবিহারী মোড়ের কাছে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন অভিনেতা বিক্রম ।প্রত্যক্ষদর্শীদের দাবি, নিজেই গাড়ি চালাচ্ছিলেন বিক্রম। পাশের সিটে বসেছিলেন মডেল সনিকা সিংহ চৌহান। হঠাৎই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে, রাস্তার বাঁদিকে ফুটপাথে থাকা, পতাকা লাগানোর জন্য তৈরি বেদিতে ধাক্কা মেরে উল্টে যায়। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় সনিকার। সেই ঘটনাতেই বিক্রমের বিরুদ্ধে, ভারতীয় দণ্ডবিধির ৩০৪-এ ধারায় গাফিলতির জেরে মৃত্যু, ২৭৯ ধারায় বিপজ্জনক ও বেপরোয়াভাবে গাড়ি চালানো ,এবং ৪২৭ ধারায় সম্পত্তি নষ্টের অভিযোগে মামলা রুজু হয়। প্রত্যেকটি ধারাই জামিনযোগ্য হওয়ায় এদিন আত্মসমর্পণের পর জামিন পান বিক্রম। ৭ দিনের মধ্যে বিক্রমকে টালিগঞ্জ থানায় হাজিরার জন্য তলব করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget