এক্সপ্লোর

৩ বছর ধরে মৃত মাকে রেখে দিয়েছিল ফ্রিজে, রাসায়নিক মাখিয়ে, নাড়িভুঁড়ি বার করে, রবিনসন স্ট্রিটকে ছাপিয়ে গেল বেহালার এই ঘটনা

কলকাতা: মা মারা গিয়েছেন ৩ বছর আগে, ছেলে বরাবর বলে এসেছে, পিস হাভেনে রাখা হয়েছে তাঁকে। কিন্তু বাড়িতে হানা দিয়ে হাড় হিম করা ঘটনার সাক্ষী হল পুলিশ। ৩ বছর ধরে মৃত মাকে ফ্রিজে মমি করে রেখে দিয়েছে ছেলে, গায়ে ফর্ম্যালডিহাইড মাখিয়ে, পেট থেকে নাড়িভুঁড়ি বার করে। বেহালার ঘোলসাপুরের জেমস লং সরণির এই ঘটনার কাছে রবিনসন স্ট্রিটে দিদির কঙ্কালের সঙ্গে ভাই পার্থ দের ঘর করার ঘটনাও ফিকে হয়ে গিয়েছে। অভিযুক্ত ছেলের নাম শুভব্রত মজুমদার, বয়স পঞ্চাশের কোঠায়, একসময়ের অত্যন্ত মেধাবী এই ছাত্র পড়াশোনা করেন লেদার টেকনোলজি নিয়ে। প্রতিবেশীরা জানাচ্ছেন, আগে বানতলার চর্মনগরীর একটি বেসরকারি সংস্থায় কাজ করলেও তা ছেড়ে দেন শুভব্রত, তারপর থেকে বিশেষ কিছু করতেন না, ভবঘুরে স্বভাবের ছিলেন। থাকতেন মা বীণা মজুমদার ও বাবা গোপাল মজুমদারের সঙ্গে। ৩ বছর ধরে মৃত মাকে রেখে দিয়েছিল ফ্রিজে, রাসায়নিক মাখিয়ে, নাড়িভুঁড়ি বার করে, রবিনসন স্ট্রিটকে ছাপিয়ে গেল বেহালার এই ঘটনা প্রতিবেশীরা জানাচ্ছেন, ২০১৫ সালে শুভব্রতর মায়ের মৃত্যু হয় কোনও এক হাসপাতালে। তিনি প্রতিবেশীদের বলেন, দেহ পিস হাভেনে রাখা হয়েছে। কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে তাঁর বাড়িতে হানা দেয় বেহালা থানার পুলিশ। দেখা যায়, বাড়িতে রয়েছে আইসক্রিম রাখার মত বড় একটি ফ্রিজ, তার মধ্যে কার্যত মমি করে রাখা বীণা দেবীর দেহ। সংরক্ষণে যাতে অসুবিধে না হয়, তাই রীতিমত বিশেষজ্ঞের ধাঁচে শুভব্রত মায়ের পেট থেকে নাড়িভুঁড়ি বার করে নেন বলে অভিযোগ। তারপর রাসায়নিক মাখিয়ে দেহটি রেখে দেন ফ্রিজে। প্রতিবেশীদের অভিযোগ, ৮৯ বছরের বৃদ্ধ গোপালবাবু ছেলের কীর্তির কথা জানতেন। বীণা দেবী সরকারি চাকুরে ছিলেন, তাঁর পেনশন পাওয়ার জন্য এমন ঘটনা ঘটানো হয়েছে বলে তাঁদের দাবি। গোপালবাবুর কাছে স্ত্রীর ডেথ সার্টিফিকেট দেখতে চাইলে তিনি তা দেখাননি বলে অভিযোগ। শুভব্রতকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তাঁর বাবাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget