এক্সপ্লোর

সল্টলেকে গণধর্ষণ, হাড়োয়া থেকে গ্রেফতার তিন, বাজেয়াপ্ত গাড়ি

কলকাতা:  দু’দিনের মাথায় সল্টলেক গণধর্ষণকাণ্ডের কিনারা করল পুলিশ। অবশেষে জালে তিন অভিযুক্ত অর্ণব বেরা, শুভেন্দু নাগ, সৌরভ দে। পুলিশ সূত্রে খবর, রবিবার রাত বারোটা নাগাদ ক্যাবে করে এসে সেক্টর ফাইভের একটি ক্যাফেটেরিয়ার কাছে নামেন ওই তরুণী। সেখানে তখন গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল চার অভিযুক্ত। পুলিশ সূত্রে দাবি, জেরায় অর্ণব জানিয়েছে, তার কাছে রাস্তা জানতে চান তরুণী। এরপরই জোর করে এই গাড়িতে তোলা হয় তাঁকে! অভিযোগ পুলিশি নজরদারি না থাকার সুযোগ নিয়ে সল্টলেকের বিভিন্ন রাস্তায় রাতভর জায়গায় চক্কর কাটে সাদা টাটাসুমোটি। প্রথমে রিং রোডে গাড়ি নিয়ে যায় দুষ্কৃতীরা। এরপর নিউটাউন হয়ে অ্যাকোয়াটিকার সামনের রাস্তা। পুলিশ সূত্রে দাবি, এখানেই গাড়ি দাঁড় করিয়ে তরুণীকে মত্ত অবস্থায় গণধর্ষণ করে ওই ৪ জন! এরপর সেক্টর ফাইভ হয়ে গাড়ি নিয়ে করুণাময়ীর দিকে যায় দুষ্কৃতীরা। তখন গাড়িতে যন্ত্রণায় কাতরাচ্ছেন তরুণী! ওই অবস্থাতেই বৈশাখী আবাসনের সামনে একটি খালের কাছে গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় নির্যাতিতাকে! রাত তখন তিনটে পনেরো! পুলিশ সূত্রে দাবি,এরপর বেলেঘাটা সরোবরের কাছে গাড়ি রেখে গা ঢাকা দেয় অভিযুক্তরা। এক অটোচালকের সাহায্যে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন তরুণী। সল্টলেকের বিভিন্ন রাস্তার সিসিটিভি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে তদন্তে নামে পুলিশ। খোঁজ মেলে গাড়ির মালিকের। সেখান থেকে গাড়ির সাব ভেন্ডারের। সাব ভেন্ডারের বক্তব্যের সূত্র ধরে শুভেন্দুর বাড়িতে পৌঁছে যায় পুলিশ। মোবাইল ফোনের টাওয়ার লোকেশন থেকে জানা যায়, অভিযুক্তরা উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় শুভেন্দুর এক আত্মীয়র বাড়িতে গা ঢাকা দিয়েছে।সোমবার সেখানে অভিযান চালিয়ে তিনজনকেই গ্রেফতার করে পুলিশ। এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে দোষীদের কড়া শাস্তির দাবি জানায় বামেরা। মুখ্যমন্ত্রী আশ্বস্ত করে জানান, অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। কড়া ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget