এক্সপ্লোর
(Source: ECI/ABP News)
বঙ্গোপসাগরে নিম্নচাপ, সকাল থেকে চলছে বৃষ্টি

কলকাতা: নিম্নচাপের জেরে ভোররাত থেকে কলকাতায় শুরু হয়েছে বৃষ্টি। বৃষ্টি হচ্ছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর ও নদিয়াতেও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের উপর থাকা নিম্নচাপ উপকূলের দিকে আরও সরে আসায় এই বৃষ্টি। দিনদুয়েক এমনই আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি কমলেও এখনই জাঁকিয়ে শীত পরার সম্ভাবনা নেই। আবহবিদরা জানিয়েছেন, কাশ্মীরের উপর রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। ফলে ব্যাহত হতে পারে উত্তুরে হাওয়া। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। আজ বৃষ্টির কারণে দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকবে।
আরও পড়ুন
সেরা শিরোনাম
নির্বাচন ২০২৬
নির্বাচন ২০২৬
নির্বাচন ২০২৬
খবর























