এক্সপ্লোর

তদন্তে খুশি নন, ফের পুলিশ কমিশনারকে চিঠি দেবেন সনিকার বাবা

কলকাতা: আইন সবার ক্ষেত্রেই এক। তাই ঘটনার সঠিক তদন্ত হোক। এই দাবি জানিয়ে আগেই কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছেন সনিকা সিংহ চৌহানের বাবা। সূত্রের খবর, তদন্তে খুশি নয় সনিকার পরিবার। দ্রুত তদন্ত চেয়ে ফের সিপিকে চিঠি দিতে চলেছেন তাঁরা। মডেল সনিকা সিংহ চৌহানের বাবা বিজয় সিংহ চৌহান, গত ১৩ মে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে একটি চিঠি লেখেন। চিঠিতে সনিকার বাবার দাবি, রাতে দুর্ঘটনা ঘটলেও পরের দিন সকালে বাড়িতে গিয়ে খবর দেয় ওয়াটগঞ্জ থানার এক পুলিশ কর্মী। দেরি কেন জানতে চাইলে, তিনি বলেন, মৃতের পরিচয় জানতে দেরি হওয়ায় খবর দিতে দেরি। চিঠিতে সনিকার বাবার আরও দাবি, বাড়ি থেকে বেরনোর সময় রোজ একাধিক আইডি কার্ড নিয়ে যেত সনিকা। পুলিশ সনিকার যে ব্যাগ পরিবারের হাতে তুলে দেয়, সেই ব্যাগেও তা ছিল। তা সত্বেও কেন বাড়িতে দুর্ঘটনার খবর দিতে দেরি হল? কেন মৃতের পরিচয় জানতে দেরি হল? পাশাপাশি পরিবারের প্রশ্ন, সনিকার ব্যক্তিগত জিনিস কেন প্রথমের অন্যের হাতে তুলে দেওয়া হয়েছিল? তা পরিবারের হাতে তুলে দিতে কেন ১২ দিন লাগল? গত ২৯ এপ্রিল গভীর রাতে, রাসবিহারীর কাছে গাড়ি দুর্ঘটনায়, মৃত্যু হয় মডেল সনিকা সিংহ চৌহানের। গাড়ি চালাচ্ছিলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। চিঠিতে সনিকার বাবা লিখেছেন, মত্ত অবস্থায় অত্যন্ত দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন বিক্রম। কিন্তু যে দুর্ঘটনায় সনিকার মৃত্যু হল, সেখানে বিক্রমের কী করে এত কম চোট লাগল? প্রশ্ন তুলেছেন তিনি। চিঠিতে আরও লিখেছেন,আইন সবার ক্ষেত্রেই এক। তাই ঘটনার সঠিক তদন্ত হোক। সত্যিটা বেরিয়ে আসুক। প্রথমে জামিনযোগ্য ধারায় মামলা রুজু করলেও তীব্র সমালোচনার মুখে পড়ে অভিনেতা বিক্রমের বিরুদ্ধে ৩০৪ ধারায় অনিচ্ছাকৃত খুনের মামলা যুক্ত করেছে পুলিশ। কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদনও করেছেন অভিনেতা বিক্রম। এই প্রেক্ষিতে এবার ফের পুলশকে চিঠি দেওয়ার ভাবনা সনিকার বাবার। যদিও তদন্ত প্রক্রিয়া নিয়ে মুখ খুলতে চায়নি লালবাজার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Mamata Banerjee: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় | Halisahar | ABP Ananda
Suvendu Adhikari | ''অভয়া ভুলিনি...আমি কমিটেড'', অভয়া স্মরণ কর্মসূচিতে বললেন মুখ্যমন্ত্রী | RG Kar
Deganga News: সরকারি কলেজের অধ্যাপিকার জমি দখল করে বিজেপির পার্টি অফিস! | ABP Ananda
Suvendu Adhikari: অভয়ার স্মরণসভায় Ratna Debnath এর কথায় চোখে জল মুখ্যমন্ত্রীর | RG Kar Case | ABP
Sanat Dey Arrested |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget