এক্সপ্লোর

প্রকাশ্যে শৌচকর্মমুক্ত জেলা হিসেবে ঘোষিত হচ্ছে হাওড়া, দুই বর্ধমান

কলকাতা: পশ্চিমবঙ্গের আরও তিনটি জেলা প্রকাশ্যে শৌচকর্মমুক্ত হিসেবে ঘোষিত হতে চলেছে। এই জেলাগুলি হল হাওড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান। এ মাসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জেলাগুলিকে প্রকাশ্যে শৌচকর্মমুক্ত ঘোষণা করতে চলেছেন বলে জানিয়েছেন এক সরকারি আধিকারিক। তিনি বলেছেন, সংশ্লিষ্ট তিনটি জেলা প্রশাসন যে রিপোর্ট দিয়েছে, তা সরকারের কাছে পেশ করা হয়েছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর এই রিপোর্ট খতিয়ে দেখছে। রিপোর্ট খতিয়ে দেখা শেষ হলেই জেলাগুলিকে প্রকাশ্যে শৌচকর্মমুক্ত ঘোষণা করা হবে। মিশন নির্মল বাংলা প্রকল্পের মাধ্যমে রাজ্যের সব জেলাকে ২০১৯ সালের মধ্যে প্রকাশ্যে শৌচকর্মমুক্ত ঘোষণা করার লক্ষ্য ধার্য করেছে সরকার। ২০১৫ সালে স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসেবে নদিয়াকে দেশের প্রথম জেলা হিসেবে প্রকাশ্যে শৌচকর্মমুক্ত হিসেবে ঘোষণা করা হয়। এরপর রাজ্যের জেলাগুলির মধ্যে হুগলি, পূর্ব মেদিনীপুর, কোচবিহার ও দুই ২৪ পরগণা একই তকমা পায়। কেন্দ্রীয় সরকার যেমন ২ অক্টোবর স্বচ্ছ ভারত দিবস পালন করে, রাজ্য তেমনই ৩০ এপ্রিল নির্মল বাংলা দিবস পালন করে। কেন্দ্র ২০১৯ সালের ২ অক্টোবরের মধ্যে গোটা দেশকে প্রকাশ্যে শৌচকর্মমুক্ত হিসেবে ঘোষণা করার লক্ষ্যমাত্রা নিয়েছে। রাজ্য সরকার আবার ২০১৯ সালের অগাস্টের মধ্যেই এই লক্ষ্যপূরণের কথা জানিয়েছে। রাজ্যের এক আমলা জানিয়েছেন, ইউনিসেফ ও কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় রাজ্য সরকার সব জেলায় শৌচাগার তৈরি এবং সেগুলি রক্ষণাবেক্ষণের কাজ করছে। শৌচাগারগুলি যদি ঠিকমতো রক্ষণাবেক্ষণ না করা হয়, তাহলে সেগুলি ব্যবহারের অযোগ্য হয়ে পড়বে। তাই এ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার কাজ চলছে। এ বছরের মধ্যেই বীরভূম, দক্ষিণ দিনাজপুর, মালদাকেও প্রকাশ্যে শৌচকর্মমুক্ত ঘোষণা করার চেষ্টা চলছে।

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Abhishek Banerjee: শেক্সপিয়র সরণি থানায় আজ তলব অভিষেককে
Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget