এক্সপ্লোর
গরম থাকলেও, সকাল থেকে শহরের আকাশ মেঘলা থাকায়, তাপমাত্রা অসহনীয় হবে না

কলকাতা: সকাল থেকে মেঘলা আকাশ। তাই গরম থাকলেও, তা সহনীয়। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বরাবর বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। তার জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পূর্বাভাস আবহাওয়া দফতরের। তবে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে, উত্তরবঙ্গে বৃষ্টি চলছে। পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহের সতর্কতা না থাকলেও, তাপমাত্রা ৪০ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে।
Before You Go
Mahua Moitra on Aishi Gosh | নেই নেমপ্লেট, ঐশী ঘোষকে আটক করে বাসে তুলল পুলিশ, দেখুন ভিডিয়ো





















