এক্সপ্লোর

উপাচার্য নিগ্রহকাণ্ডে বিবেকানন্দ মহিলা কলেজের ৯ ছাত্রীকে সাসপেন্ড

কলকাতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিগ্রহকাণ্ডে বিবেকানন্দ মহিলা কলেজের ৯ ছাত্রীকে সাসপেন্ড। ৭৭ জনকে ক্ষমা চাইতে হবে উপাচার্যের কাছে। সুগত মারজিতে গাড়ি আটকেছিলেন যে বহিরাগত যুবক, তাঁর বিরুদ্ধে এফআইআরের সিদ্ধান্ত। এত পদক্ষেপের মধ্যেও মূল অভিযুক্ত দেশবন্দু গার্লস কলেজের তৃণমূল নেত্রীরা কি শাস্তি পাবেন? তা নিয়ে ধোঁয়াশা কর্তৃপক্ষের বক্তব্যে। সূত্রের খবর, বহিরাগত এই যুবকের নাম বান্টি। মঙ্গলবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর গাড়ি আটকাতে দেখা গিয়েছিল, নিজেকে ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক’ দাবি করা এই যুবককে। তাঁর বিরুদ্ধে এফআইআর-এর সিদ্ধান্ত নিয়েছে বিবেকাননন্দ কলেজ ফর উইমেনের পরিচালন সমিতি। ১ বছরের জন্য সাসপেন্ড করা হচ্ছে সিসিটিভি ফুটেজে চিহ্নিত বিবেকানন্দ কলেজের ৯ ছাত্রীকে। উপাচার্যের কাছে ক্ষমা চাইতে হবে অকৃতকার্য ৭৭ জন ছাত্রীকে। উপাচার্যের কাছে ক্ষমা চেয়ে চিঠি দিচ্ছে বিবেকানন্দ কলেজ কর্তৃপক্ষও। মঙ্গলবার ঘটনায় নেতৃত্ব দিতে দেখা গিয়েছিল দেশবন্ধু গার্লস কলেজের দুই টিএমসিপি নেত্রী ওয়াহিদা খাতুন ও টিঙ্কু দাসকে। ওই দুই ছাত্রী সহ চারজনকে চিহ্নিত করে চিঠি যাচ্ছে দেশবন্দু কলেজের কাছে। যদিও দেশবন্ধু কলেজের অধ্যক্ষের সাফাই, ক্যাম্পাসের মধ্যে ঘটনা ঘটেনি। উপাচার্য সুগত মারজিতের বক্তব্য, দোষ এবং দণ্ডে যেন সমতা থাকে। তিনি বলেন, ছাত্রীরা কেউ শত্রু নয়, লঘু দোষে যেন গুরু দণ্ড না হয়। দোষীদদের বিরুদ্ধে কী পদক্ষেপ করা যায়, তা খতিয়ে দেখতে কমিটি গড়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ও। সেই কমিটি এদিন তলব করে দেশবন্দু কলেজের অধ্যক্ষকে। বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি ফুটেজ জমা দেন বিবেকানন্দ কলেজের অধ্যক্ষ। দুই অধ্যক্ষের সঙ্গে কথা বলে তদন্ত কমিটি। কিন্তু অভিযুক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, তা স্পষ্ট করেননি দেশবন্ধু কলেজের অধ্যক্ষ। এই প্রেক্ষিতে প্রশ্ন উঠছে, অভিযুক্ত দুই তৃণমূল ছাত্র পরিষদ নেত্রী ওয়াহিদা খাতুন ও টিঙ্কু দাসকে টিএমসিপি সাসপেন্ড করা হলেও তাঁদের বিরুদ্ধে আদৌ কোনও কড়া ব্যবস্থা নেওয়া হবে কি?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget