এক্সপ্লোর
১৪ বছর পর ফের শীতের লম্বা ইনিংস,আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১ .৫ ডিগ্রি

কলকাতা: ১৪ বছর পর ফের শীতের লম্বা ইনিংস। ৭ দিন ধরে কলকাতার পারদ রয়েছে ১২ ডিগ্রির নীচে। তবে পৌষ সংক্রান্তির আগে আজ সামান্য বেড়েছে তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১ .৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। ২০০৩ সালে জানুয়ারি মাসে ১১ দিন ধরে তাপমাত্রা ছিল ডিগ্রির নীচে। অন্যদিকে সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৫ ডিগ্রি। মঙ্গলবার তা বেড়ে দাঁড়ায় ১১ ডিগ্রিতে। বুধবার পারদ নেমেছিল ১০.৯ ডিগ্রিতে। আগামী কয়েকদিন ১১ থেকে ১২ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে তাপমাত্রার পারদ। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
Before You Go
CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার





















