এক্সপ্লোর

দলের সিদ্ধান্ত মানব, ৪৪ দলীয় বিধায়ককে দিয়ে মুচলেকা লেখাল কংগ্রেস নেতৃত্ব

কলকাতা: দলের সব সিদ্ধান্ত মেনে চলব। প্রকাশ্যে দলবিরোধী কোনও কথা বলব না। এই মর্মে মুচলেকা দিত হল কংগ্রেসের ৪৪ জন বিধায়ককে। আজ বিধান ভবনে প্রদেশ কংগ্রেসের বৈঠকে ঘটল এই অভিনব ঘটনা। গতবারের ভাঙনের ধাক্কা সামাল দিতে এবার প্রথম থেকেই সতর্ক প্রদেশ কংগ্রেস। মঙ্গলবার, বিধান ভবনের দলীয় বৈঠকে ৪৪ জন বিধায়কের কাছ থেকেই মুচলেকা নেওয়া হয়। ১০০ টাকার নন-জুডিসিয়াল পেপারে লেখা এই মুচলেকায় বলা হয়েছে, আগামী দিনে সনিয়া গাঁধীর নেতৃত্বাধীন জাতীয় কংগ্রেসের প্রতি অনুগত থাকব। দলের সমস্ত সিদ্ধান্ত মেনে চলব। বিধানসভায় মুখ্য সচেতক যে নির্দেশ দেবেন, তাই পালন করব। প্রকাশ্যে দল বিরোধী কোনও কথা বলব না। দলের সিদ্ধান্তের বিরোধিতা করতে হলে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে করব। অভিনব হলেও মুচলেকা সংস্কৃতি বিরল নয় কংগ্রেসে। প্রায় সাড়ে তিন দশক আগে, লোকসভা নির্বাচনে সাংসদ পদে টিকিট দেওয়ার আগে দলীয় প্রার্থীদের প্রতিজ্ঞাপত্রে সই করিয়ে নিয়েছিলেন ইন্দিরা গাঁধী। প্রতিজ্ঞা করতে হয়েছিল জিতে এসে দলের সব সিদ্ধান্ত মেনে চলবেন তাঁরা। ৩৫ বছর পর, এবার কার্যত সেই পথেই হাঁটল প্রদেশ কংগ্রেস। এদিকে সূত্রের খবর, সুজন চক্রবর্তী সিপিএমের পরিষদীয় দলনেতা হবেন বলে যখন মোটামুটি পাকা, তখন নিজেরা সিদ্ধান্ত নিতে না পেরে, পরিষদীয় দলনেতা ঠিক করার দায়িত্ব সনিয়া গাঁধীকেই দিল প্রদেশ কংগ্রেস। যাবতীয় বিতর্ক দূরে ঠেলে, মঙ্গলবারের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, বাম-কংগ্রেস জোটকে শুধু এগিয়ে নিয়ে যাওয়াই নয়, তাকে আরও মজবুত করাই হবে লক্ষ্য। এ কারণে, শীর্ষস্তর থেকে নিচুতলায় তৈরি করতে হবে জোটের আবহ। জেলায় জেলায় বাম-কংগ্রেস সমন্বয় কমিটি গড়ার জন্য প্রস্তাব দেওয়া হবে আলিমুদ্দিনে।

সেরা শিরোনাম

Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৯.১০.২৬) পর্ব ২: জামিন-আর্জি খারিজ, ১০নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে ইন্দ্রনীল সেন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৯.১০.২৬) পর্ব ১ : 'ইন্দ্রনীলের কাছ থেকে মমতার অ্যাকাউন্টে ঢুকেছে ৩০ লক্ষ', বলছে ED
Kunal ghosh: হামিদুলের বিরুদ্ধে খুলছে ফাইল?
Chokh Bhanga Chota | থানায় থানায় কালীপুজো করার ঘোষণা | নবনিযুক্ত শিক্ষকদের রাজনীতিতে 'না'
Mamata Banerjee | IPAC-কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি শেষ, রায়দান স্থগিত। #abpananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget