এক্সপ্লোর

টিম ‘পদ্মাবতী’ স্বাগত পশ্চিমবঙ্গে, ছবির মুক্তিতে বিশেষ ব্যবস্থা: মমতা

কলকাতা: পরিচালক সঞ্জয় লীলা বনশালী সহ ‘পদ্মাবতী’-র গোটা টিম পশ্চিবঙ্গে স্বাগত। এখানে ছবির প্রিমিয়ার ও মুক্তির বিশেষ ব্যবস্থা করা হবে। এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিগত কয়েকমাস ধরেই দেশজুড়ে চলছে পদ্মাবতী-বিতর্ক। এই প্রেক্ষিতে, শুক্রবার একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, যদি তাঁরা (বনশালী ও প্রযোজক) পদ্মাবতীকে অন্য কোনও রাজ্যে মুক্তি না করাতে পারেন, তাহলে আমরা এরাজ্যে বিশেষ ব্যবস্থা করব। এর জন্য বাংলা খুশি এবং গর্বিত অনুভব করবে। আমরা সবকিছুর দায়িত্ব নেব। সঞ্জয় লীলা বনশালী ও তাঁর গোটা টিম আমাদের রাজ্যে স্বাগত।

বস্তুত, এক-এক করে দেশের বিভিন্ন বিজেপি-শাসিত রাজ্যগুলিতে পদ্মাবতী-মুক্তির ওপর জারি হচ্ছে নিষেধাজ্ঞা। সোমবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান জানিয়ে দেন, তাঁর রাজ্যে ছবিটি মুক্তি পাবে না। বুধবার গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি জানিয়ে দিয়েছেন, তাঁর রাজ্যেও এই ছবি মুক্তি পাবে না।

পাশাপাশি, পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ বাদলও জানান, তিনি আন্দোলনকারীদের সমর্থন করছেন। ছবি মুক্তি হলে রাজ্যে আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে। ছবি মুক্তির ওপর স্থগিতাদেশ চেয়ে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে অনুরোধ করেছেন ন্যাশনাল কনফারেন্স নেতা তথা বিধায়ক দেবেন্দ্র রাণা।

সেই দিক দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিনের মন্তব্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। তবে, এই প্রথমবার নয়। এর আগেও পদ্মাবতী-বিতর্কে ছবির নির্মাতাদের সমর্থনে এগিয়ে এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কয়েকদিন আগেই, টুইটারে মমতা জানিয়েছিলেন, ছবি ঘিরে এই বিতর্ক শুধুমাত্র হতাশাজনক নয়। দেশে মতপ্রকাশের স্বাধীনতাকে ‘সুকৌশলে’ ধ্বংস করাই হল আসল পরিকল্পনা। আমরা এই সুপার-এমার্জেন্সির নিন্দা করছি। ফিল্ম ইন্ডাস্ট্রির সকলের এগিয়ে এসে এক সুরে প্রতিবাদ করা উচিত।

https://twitter.com/MamataOfficial/status/932496407730126848

প্রসঙ্গত, রণবীর সিংহ, দীপিকা পাড়ুকোন ও শহীদ কপূর অভিনীত এই ছবিটি আগামী ১ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু, গত সপ্তাহে তা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় ছবির নির্মাতা সংস্থা। ছবির প্রেক্ষাপট রাজপুত রানি ‘পদ্মিনী’-কে ঘিরে।

ছবির বিষয়বস্তু নিয়ে আপত্তি থাকায় দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভে সামিল হয়েছে বিভিন্ন রাজপুত, দক্ষিণপন্থী ও রাজনৈতিক সংগঠন। সেই শ্যুটিংয়ের সময় থেকেই বিভিন্ন সময় থেকেই সংগঠনগুলির নিশানায় রয়েছে পদ্মাবতী। তাদের দাবি, ছবিতে ইতিহাসকে বিকৃত করা হয়েছে।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget