এক্সপ্লোর

Hindu Temple Vandalised: ক্যালিফোর্নিয়ার হিন্দু মন্দিরে ভারত-বিরোধী গ্রাফিতি, ভাঙচুর ! তীব্র নিন্দা ভারতের

Hindu Temple Vandalised in California: ক্যালিফোর্নিয়ার চিনো হিলসে হিন্দু সম্প্রদায়ের প্রতি ঘৃণা প্রদর্শনের চরম বিরোধিতা করা হচ্ছে। এক্স হ্যান্ডলে একটি পোস্টে ঘটনার নিন্দা করে BAPS পাবলিক অ্যাফেয়ারস।

California Hindu Temple: মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় অন্যতম বৃহৎ বিএপিএস শ্রী স্বামীনারায়ণ মন্দিরে রবিবার ভারত-বিরোধী বার্তা দিয়ে মন্দির চত্বর অপবিত্র করা হয়েছে। কয়েক মাস আগেই মার্কিন যুক্তরাষ্ট্রে (Hindu Temple Vandalised) একই রকম একটি ঘটনা ঘটেছিল, ফের পুনরাবৃত্তি। এই হিন্দু মন্দিরে ভাঙচুর চালানোর অভিযোগও এসেছে। রবিবার সকালে এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা করেছে ভারতের বিদেশ মন্ত্রক।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র শ্রী রণধীর জয়সওয়াল জানিয়েছেন, 'ক্যালিফোর্নিয়ার চিনো হিলসে হিন্দু মন্দিরে ভাঙচুরের এবং চরম বর্বরতার খবর পেয়েছি। এই ঘটনার (Hindu Temple Vandalised) তীব্র নিন্দা জানাচ্ছি। নেপথ্যে এই ঘটনার সঙ্গে জড়িত যারা তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার আর্জি জানাচ্ছি স্থানীয় প্রশাসনকে। এমনকী এই মন্দির চত্বরে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার আবেদন জানাচ্ছি'।

এক্স হ্যান্ডলে একটি পোস্টের মাধ্যমে এদিন BAPS পাবলিক অ্যাফেয়ারস জানায়, 'আরেকটি মন্দিরে অপবিত্রতা ছড়ানো হল। ক্যালিফোর্নিয়ার চিনো হিলসে (Hindu Temple Vandalised) হিন্দু সম্প্রদায়ের প্রতি এই ঘৃণা প্রদর্শনের চরম বিরোধিতা করা হচ্ছে। চিনো হিলস এবং দক্ষিণ ক্যালিফোর্ণিয়ার মাটিতে হিন্দু সম্প্রদায়ের প্রতি এই ঘৃণাকে আমরা কখনই শিকড়ে গাঁথতে দেব না'। এতে আরও বলা হয়েছে যে, 'আমাদের সাধারণ মানবিকতা, বিশ্বাস নিশ্চিত করবে যাতে শান্তি-করুণা বিরাজ করতে পারে সর্বত্র।' যদিও এখনও পর্যন্ত চিনো হিলস পুলিশ প্রশাসন এই ঘটনার বিরুদ্ধে কোনও মন্তব্য করেননি।

আগেও ঘটেছে একই ঘটনা

গত বছর সেপ্টেম্বর মাসে ক্যালিফোর্নিয়ার স্যাক্রেমেন্টোতেও একই ঘটনা ঘটেছিল। মন্দিরের গায়ে ঘৃণাসূচক মন্তব্য লিখে রাখা হয়েছিল। বার্তা লেখা ছিল, 'হিন্দুজ গো ব্যাক'। আগেও BAPS পাবলিক অ্যাফেয়ারসের পক্ষ থেকে এই ঘটনায় এক্স হ্যান্ডলের একটি পোস্টে বলা হয়েছিল যে 'শান্তির বার্তা নিয়ে আমরা সমস্ত ঘৃণার বিরোধিতা করব'। এবারেও দক্ষিণ ক্যালিফোর্নিয়াতে যাতে কোনওভাবে সন্ত্রাসবাদ মাথা তুলতে না পারে সেই চেষ্টা করবে BAPS এমনটাই জানিয়েছে সেই সংগঠন।

আরও পড়ুন: Jagdeep Dhankhar: হাসপাতালে ভর্তি জগদীপ ধনকড়, গভীর রাতে বুকে ব্যথা, AIIMS-এর CCU-তে রয়েছেন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
Success Story:'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget