এক্সপ্লোর

WB Post Poll Violence: ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল

রাজ্য সরকারের পক্ষ থেকেও সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করা হতে পারে

সৌভিক মজুমদার ও মনোজ্ঞা লহিয়াল, কলকাতা : ভোট পরবর্তী সন্ত্রাস মামলার জল গড়াল সুপ্রিম কোর্টে। বৃহস্পতিবার বিকেলেই ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করলেন অন্যতম জনস্বার্থ মামলাকারী অনিন্দ্য সুন্দর দাস। মূলত মামলার একতরফা শুনানি আটকাতেই এই ক্যাভিয়েট দাখিল করা হয়েছে। এদিন ভোট পরবর্তী সন্ত্রাস ইস্যু নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ের কপি হাতে পাওয়ার পরই রাজ্য সরকার আইনজীবী ও আইনজ্ঞদের সঙ্গে কথাবার্তা চালাচ্ছিল বলে আগেই জানা গিয়েছিল। এদিন সকালেই রাজ্যে ভোট পরবর্তী হিংসা-অশান্তি নিয়ে মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে দিয়েছে কলকাতা হাইকোর্টের পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ। যার পর থেকেই খবর মিলছিল, এই রায়ের বিরুদ্ধে তথা একতরফা শুনানি আটকাতে রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করা হতে পারে। পরে যাতে রাজ্য সরকার ক্যাভিয়েট দাখিল করলে অনিন্দ্য সুন্দর দাস ও তিনি যাঁদের প্রতিনিধিত্ব করছেন, তাঁরা উপস্থিত থাকতে পারেন, সেই উদ্দেশ্যেই এই ক্যাভিয়েট দাখিল করা হয়েছে।

ভোট পরবর্তী অশান্তি মামলায় হাইকোর্টের পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ রায় দিয়ে এদিন জানায়, খুন, অস্বাভাবিক মৃত্যু, ধর্ষণের মতো গুরুতর ঘটনার মামলার তদন্ত করবে সিবিআই। অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ মামলার তদন্তের জন্য সৌমেন মিত্র, সুমন বালা-সহ ৩ জনকে নিয়ে গঠন করা হয়েছে ৩ সদস্যের সিট। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে কাজ করবে সিট। অন্যদিকে, মানবাধিকার কমিশনের রিপোর্টের প্রেক্ষিতে দুষ্কৃতীদের তালিকায় একাধিক তৃণমূল নেতার যুক্ত থাকার আবেদনও খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। 

এক নজরে কলকাতা হাইকোর্টের রায়

  • ৬ সপ্তাহ পর তদন্তের রিপোর্ট দেবে CBI এবং SIT
  • আরও একটি নতুন ডিভিশন বেঞ্চ গঠন করা হবে। 
  • আর কোনও অভিযোগ থাকলে জানাতে হবে ডিভিশন বেঞ্চেই।
  • আদালতের নির্দেশ ছাড়া কোনও পদক্ষেপ গ্রহণ করা যাবে না।
  • রাজ্যের সমস্ত সংস্থাগুলি কেন্দ্রীয় সংস্থার সঙ্গে সহযোগিতা করবে। 
  • ক্ষতিগ্রস্তদের এখনই ক্ষতিপূরণ দিতে হবে।

ভোট পরবর্তী অশান্তি-মামলায় জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট ১৩ জুলাই জমা পড়ে কলকাতা হাইকোর্টে। কমিশনের রিপোর্টে মূল সুপারিশ ছিল, ঘৃণ্য অপরাধের তদন্তভার দেওয়া হোক সিবিআইকে। বিচারপর্ব যেন রাজ্যের বাইরে হয়। অপেক্ষাকৃত কম গুরুতর অভিযোগের ক্ষেত্রে উচ্চপদস্থ পুলিশ কর্তাদের দিয়ে সিট গঠন করে তদন্তের সুপারিশ করা হয় জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে। এর পাশাপাশি, ওই রিপোর্টে বলা হয়েছিল পশ্চিমবঙ্গে আইনের শাসন বলে কিছু নেই। আছে শাসকের আইন। দাবি করা হয়, প্রধান বিরোধী দলের সমর্থকদের ওপর প্রতিশোধমূলক হিংসা চালিয়েছে শাসকদল। এদিন কলকাতা হাইকোর্টের রায়ের পরও সেই প্রসঙ্গ ফের সামনে আনা হয়েছে রাজ্যের শাসকদলের পক্ষে। তবে হাইকোর্টের রায় নিয়ে কিছু জানানো হয়নি।

আরও পড়ুন-

ভোট পরবর্তী অশান্তি মামলায় সিবিআইকে তদন্তভার হাইকোর্টের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

JP Nadda : অসুস্থ হয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি জে পি নাড্ডা, কী হয়েছে কেন্দ্রীয়মন্ত্রীর ?
অসুস্থ হয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি জে পি নাড্ডা, কী হয়েছে কেন্দ্রীয়মন্ত্রীর ?
Sonam Wangchuk: স্বাধীনতা দিবসের দিনেই দেশের 'দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন'-র ডাক সোনম ওয়াংচুকের
স্বাধীনতা দিবসের দিনেই দেশের 'দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন'-র ডাক সোনম ওয়াংচুকের
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
ABP Ananda Top 10, 14 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 14 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget