এক্সপ্লোর

Odisha Train Accident: করমণ্ডল-বিপর্যয়ে দিল্লিতে এফআইআর দায়ের করল সিবিআই

Coromandel Express Accident বালেশ্বরে ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনায় কমিশনার অফ রেলওয়ে সেফটি-র তদন্ত শেষের আগেই, তদন্তভার গ্রহণ করেছে CBI।

কলকাতা: করমণ্ডল-বিপর্যয়ে দিল্লিতে এফআইআর দায়ের করল সিবিআই। দিল্লির স্পেশাল ক্রাইম জোন ওয়ানে মামলা রুজু হয়েছে। এদিকে, আজ, বাহানাগা বাজার স্টেশন, প্য়ানেল কন্ট্রোল রুম, রিলে রুমে যান সিবিআই আধিকারিকরা। বালেশ্বর হাসপাতালে গিয়ে, দুর্ঘটনায় আহত রেলযাত্রীদের সঙ্গেও কথা বলেন আধিকারিকরা। তাঁদের বয়ান নথিভুক্ত করা হয়।

এফআইআর দায়ের করল সিবিআই: বালেশ্বরে ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনায় কমিশনার অফ রেলওয়ে সেফটি-র তদন্ত শেষের আগেই, তদন্তভার গ্রহণ করেছে CBI। ইতিমধ্য়েই দিল্লি থেকে সিবিআইয়ের স্পেশাল টিম এসে পৌঁছেছে বালেশ্বর। কিন্তু, এই ঘটনায় সিবিআই তদন্ত নিয়ে কেন্দ্রকে নিশানা করেছেন মুখ্য়মন্ত্রী। এদিন তিনি বলেন, "বিংশ শতাব্দীর সবচেয়ে বড় দুর্ঘটনা। CBI কী করবে? ক্রিমিনাল কেস হলে তো সিবিআই কিছু করবে। পুলওয়ামা দেখেননি। তখনকার রাজ্যপাল কী বলে দিয়েছেন। আজকেও ব্যাপারটা ধামাচাপ দেওয়ার জন্য, দুর্ঘটনার প্রকৃত তদন্ত হল না। সব সাফা হয়ে গেল ! কোনও প্রমাণ নেই।" 

বুধবার সকালে, বাহানাগা বাজার স্টেশন,প্য়ানেল কন্ট্রোল রুম,রিলে রুমে যান সিবিআই আধিকারিকরা। এই দলে ছিলেন দিল্লি থেকে আসা এক ফরেন্সিকের আধিকারিক। ইতিমধ্য়েই ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে সেন্ট্রাল ফরেন্সিক টিম। রেলের কর্মী, আধিকারিক, টেকনিক্য়াল এক্সপার্টদের জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। সূত্রের খবর, টেকনিক্য়াল পার্ট নিয়ে জানতে চাওয়া হয়।

এদিকে, করমণ্ডল-বিপর্যয়কাণ্ডে দিল্লিতে FIR দায়ের করেছে CBI। দিল্লির স্পেশাল ক্রাইম জোন ওয়ানে মামলা রুজু হয়েছে। ৩০৪ (এ) ধারায় গাফিলতিতে মৃত্যু, ৩৪ নম্বর ধারায়, একই উদ্দেশে একাধিক ব্যক্তি মিলে অপরাধ সংঘটিত করা সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৮৮। ওড়িশার বিভিন্ন হাসপাতালে এখনও ভর্তি বহু মানুষ। মর্গে বেওয়ারিশ মৃতদেহের স্তূপ। ৮৩টি দেহ এখনও শনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন ওড়িশার মুখ্যসচিব। ওড়িশা সরকারের তরফে বলা হয়েছ, আহতরা সুস্থ হলে বিনামূল্য় তাঁদের বাড়ি ফেরানো হবে।

ট্র্যাকে ফিরল আপ করমণ্ডল এক্সপ্রেস: এদিকে বালেশ্বরে ভয়াবহ দুর্ঘটনার ৫ দিন পর ট্র্যাকে ফিরল আপ করমণ্ডল এক্সপ্রেস। শালিমার স্টেশন থেকে যাত্রা শুরু আপ করমণ্ডল এক্সপ্রেসের। আজ দুপুরে নির্ধারিত সময়ের ঠিক পাঁচ মিনিট পরে দুপুর ৩.২৫-এ শালিমার স্টেশন থেকে ছাড়ল চেন্নাইগামী করমণ্ডল। দুর্ঘটনার সাড়ে ১১৬ ঘণ্টা পর শালিমার থেকে ফের চাকা গড়াল করমণ্ডল এক্সপ্রেসের। দুর্ঘটনার স্মৃতি নিয়েই ফের নতুন করে যাত্রা শুরু। বুধের দুপুরে করমণ্ডল ট্র্যাকে ফিরলেও বিপর্যয়ের পঞ্চম দিনেও পুরোপুরি স্বাভাবিক হয়নি দক্ষিণ ভারতগামী ট্রেন চলাচল। এদিনও বাতিল করা হয়েছে, একাধিক দূরপাল্লার ট্রেন।



আরও পড়ুন: Viral Video: মিটিংয়ে ধমক, হেনস্থা, অভব্য আচরণ! ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Narendra Modi : চাকরির পরীক্ষার জন্য বিনামূল্যে ট্রেনিং দেবে সরকার, ১ কোটি যুবাকে AI প্রশিক্ষণ, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
চাকরির পরীক্ষার জন্য বিনামূল্যে ট্রেনিং দেবে সরকার, ১ কোটি যুবাকে AI প্রশিক্ষণ, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
News Live Updates: 'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
Mamata Banerjee: হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
Indonasia Earthquake : ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget