এক্সপ্লোর
শুরু ১ জুলাই থেকে, চলবে ১৫ পর্যন্ত, ঘোষিত সিবিএসই দ্বাদশ ও দশমের পরীক্ষা সূচি
সিবিএসই জানিয়ে দিয়েছে, হ্যান্ড স্যানিটাইজার নিয়ে পরীক্ষা কেন্দ্রে আসতে হবে, মুখ ঢাকা থাকতে হবে মাস্কে।

নয়াদিল্লি: সিবিএসই দ্বাদশ ও দশমের বাকি পরীক্ষার সূচি ঘোষণা করা হল। ১ জুলাই থেকে টানা পরীক্ষা ১৫ জুলাই পর্যন্ত। রবিবার বাদ দিয়ে বেলা ১০.৩০ থেকে রোজ পরীক্ষা হবে। সিবিএসই জানিয়ে দিয়েছে, হ্যান্ড স্যানিটাইজার নিয়ে পরীক্ষা কেন্দ্রে আসতে হবে, মুখ ঢাকা থাকতে হবে মাস্কে। এবার দেখে নেওয়া যাক, কবে কোন পরীক্ষা হোম সায়েন্স পরীক্ষা ১ জুলাই কম্পিউটার সায়েন্স পরীক্ষা হবে ৭ জুলাই বিজনেস স্টাডিজ পরীক্ষা ৯ জুলাই ১০ জুলাই হবে বায়ো টেকনোলজি পরীক্ষা সিবিএসই দ্বাদশের ভূগোল পরীক্ষা হবে ১১ জুলাই ১৩ জুলাই হবে সিবিএসই দ্বাদশের সোশিওলজি পরীক্ষা এছাড়া উত্তর-পূর্ব দিল্লিবাসী পড়ুয়াদের জন্য ফিজিক্স, অ্যাকাউন্ট্যান্সি, কেমিস্ট্রি ইত্যাদি পরীক্ষা হবে। এই পড়ুয়াদের পরীক্ষা শুরু হবে ৩ জুলাই থেকে। সিবিএসই দশমের সোশাল সায়েন্স পরীক্ষা ১ জুলাই সিবিএসই দশমের বিজ্ঞান পরীক্ষা ২ জুলাই সিবিএসই দশমের হিন্দি পরীক্ষা ১০ জুলাই সিবিএসই দশমের ইংরেজি পরীক্ষা ১৫ জুলাই
Before You Go
Delhi Protest: দিল্লিতে AISA ও SFI-র প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উত্তেজনা | ABP Ananda





















