এক্সপ্লোর

Indigo Turkey Airlines: তুরস্ক নিয়ে আরও কড়া ভারত! চুক্তি বাতিল করতে ইন্ডিগোকে নির্দেশ

IndiGo Turkish Airlines Lease:

নয়া দিল্লি: সম্প্রতি ভারত-পাকিস্তান যুদ্ধে পাকিস্তানকে সমর্থন জানিয়েছে তুরস্ক। পরবর্তীতে জানা যায়, ড্রোন সহ নানা যুদ্ধাস্ত্র সরবরাহ করেছিল। এই বিষয়টিকে মোটেও ভালভাবে নেয়নি ভারত। জঙ্গিদের পাশে দাঁড়ানোয় তুরস্ককে বয়কটের সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। ইতিমধ্যেই দিল্লি সহ দেশের ৯টি বিমানবন্দরে পরিষেবা প্রদানের দায়িত্বে থাকা তুর্কি সংস্থা সেলেবি এভিয়েশনের নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র বাতিল করেছিল। 

ইন্ডিগোকে তিন মাসের মধ্যে টার্কিশ এয়ারলাইন্সের সঙ্গে বিমান লিজ চুক্তি বাতিল করতে বলেছে কেন্দ্র। ২০২৩ সাল থেকে ইন্ডিগো টার্কিশ এয়ারলাইন্সের কাছ থেকে দু’টি বিমান লিজে নিয়ে নয়াদিল্লি–ইস্তানবুল এবং মুম্বই–ইস্তানবুল রুটে চালাচ্ছে। 

চুক্তি অনুযায়ী, ওই দু’টি বিমানের পাইলট ও কিছু ক্রু সদস্যও টার্কিশ এয়ারলাইন্সের। প্রতি ছ’মাস অন্তর ওই চুক্তি নবীকরণ করা হয়। ৩১ মে ওই চুক্তি শেষ হয়ে যাওয়ার কথা। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের কাছে এর পরে আরও ছ’মাসের জন্য চুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন করেছিল ইন্ডিগো। তবে ‘অপারেশন সিঁদুরে’র সময়ে তুরস্ক পাকিস্তানকে সমর্থন করায় সেই আবেদন খারিজ করেছে কেন্দ্রীয় সরকার।

যাতে যাত্রীদের দুর্ভোগ না হয়, তার জন্য ইন্ডিগোকে ৩ মাসের সময় দেওয়া হয়েছে। তবে এই মেয়াদ যে তার বেশি এগোবে না, তার বার্তা স্পষ্ট রয়েছে। 

ইন্ডিগো, টার্কিশ এয়ারলাইন্সের দুটি বোয়েইং ৭৭৭এস লিজে নিয়েছে আর তা অপারেট করে। তাদের কাছে এই এয়ারক্রাফ্ট সংক্রান্ত 'পারমিট' রয়েছে ৩১ মে পর্যন্ত। আর তার মেয়াদ আরও ৬ মাস বাড়িয়ে দেওয়ার জন্য কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের কাছে আবেদন জানায় সংস্থা। কেন্দ্রের তরফে সেই অনুমতির আবেদন খারিজ করা হয়েছে। পাল্টা ৩ মাসের মধ্যে এই চুক্তি শেষ করতে বলা হয়েছে।

ইন্ডিগো অতীতে টার্কিশ এয়ারলাইন্সের সঙ্গে তার অংশীদারিত্ব রক্ষা করেছে। ভারতীয় ভ্রমণকারীদের জন্য এর সুবিধা এবং বিমান চলাচলের চাকরি এবং সংযোগে অবদানের কথা তুলে ধরেছে। তবে সিইও পিটার এলবার্স শুক্রবার বলেছেন, "আমরা আজও সম্মত এবং আমরা যে কোনো সরকারি নিয়ম মেনে চলতে বদ্ধপরিকর।'                                                                              

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget