এক্সপ্লোর

Centre on Cyber Crime : ২০১৭-'১৯-এর মধ্যে দেশে ৯৩ হাজারের বেশি সাইবার ক্রাইমের রিপোর্ট জমা পড়েছে, সংসদে জানাল কেন্দ্র

উদ্বেগ বাড়াল কেন্দ্রের রিপোর্ট। ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে ৯৩ হাজারের বেশি সাইবার ক্রাইমের অভিযোগ জমা পড়েছে। মঙ্গলবার লোকসভায় একথা জানানো হয় কেন্দ্রের তরফে।

নয়া দিল্লি : দিন দিন বাড়ছে সাইবার ক্রাইম। এরই মধ্যে উদ্বেগ বাড়াল কেন্দ্রের রিপোর্ট। ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে ৯৩ হাজারের বেশি সাইবার ক্রাইমের অভিযোগ জমা পড়েছে। মঙ্গলবার লোকসভায় একথা জানানো হয় কেন্দ্রের তরফে। 

এর পাশাপাশি স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছেন, একই সময়ে দেশে ৪৬টি সাইবার সন্ত্রাসের রিপোর্ট  জমা পড়েছে। এছাড়া তথ্যপ্রযুক্তি আইন, ২০০০ -এর ৬৬এফ ধারায় এফআইআর দায়ের হয়েছে।    

ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো যে তথ্য প্রকাশ করেছে সেই অনুযায়ী, ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে যথাক্রমে ২১৭৯৬, ২৭২৪৮ ও ৪৪৫৪৬ টি সাইবার ক্রাইমের মামলা রুজু হয়েছে। এক লিখিত জবাবে সংসদে একথা জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, সাইবার নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় এজেন্সি হিসেবে কাজ করছে ইন্ডিয়ান কম্পিউটার এমারজেন্সি রেসপন্স টিম। তথ্যপ্রযুক্তি আইন, ২০০০ -এর ৭০বি ধারার বিধান অনুযায়ী কাজ করে এই এজেন্সি। যখনই ইন্ডিয়ান কম্পিউটার এমারজেন্সি রেসপন্স টিমের নজরে কোনও বিষয় আসে, তখনই তারা সংশ্লিষ্ট বিভিন্ন দফতর এবং সেক্টরাল কম্পিউটার এমারজেন্সি রেসপন্স টিমকে সতর্ক করে দেয়।

পেগাসাসের ফোনে আড়িপাতা নিয়ে তোলপাড় দেশ। নতুন করে চিন্তা বাড়াচ্ছে 'ডার্ক ওয়েব'। সম্প্রতি ডার্ক ওয়েব নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ জীতেন জৈন। ট্যুইট করে তিনি জানিয়েছেন, লক্ষাধিক ক্লাবহাউজ ইউজারের ডেটাবেস হ্যাক করা হয়েছে। তাঁদের ফোন নম্বর বিক্রি চলছে ডার্ক ওয়েবে।

সবচেয়ে চিন্তার বিষয়, ফোন নম্বরের সঙ্গে সঙ্গে অনেকের ফোনবুকের তথ্য ফাঁস হয়ে গিয়েছে। যার ফলে ক্লাবহাউস অ্যাপে লগ ইন না করলেও আপনার ফোন নম্বর চলে যেতে পারে প্রতারকদের হাতে। তবে জৈন যাই বলুক না কেন, এই খবর এখনও নিশ্চিত করেনি ক্লাবহাউস। এদিকে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন 'ইন্ডিপেন্ডেন্ট সিকিউরিটি রিসার্চার' রাজশেখর রাজোরিয়া। তাঁর মতে, নাম ছাড়াই এই ফোন নম্বরগুলি বিক্রি করছে হ্যাকাররা।

 

সেরা শিরোনাম

Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এর ছাত্র-যুবকে মিছিলের অনুমতি হাইকোর্টের, তাৎপর্যপূর্ণ মন্তব্য় বিচারপতি সৌগত ভট্টাচার্যর, “আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে..”
'কালীঘাট তৃণমূল'-এর ছাত্র-যুবকে মিছিলের অনুমতি হাইকোর্টের, তাৎপর্যপূর্ণ মন্তব্য় বিচারপতি সৌগত ভট্টাচার্যর, “আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে..”
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Amarnath Yatra 2026: জলবায়ু পরিবর্তনের প্রভাব ? কোন আশঙ্কা ভাবাচ্ছে অমরনাথের যাত্রীদের ?
জলবায়ু পরিবর্তনের প্রভাব ? কোন আশঙ্কা ভাবাচ্ছে অমরনাথের যাত্রীদের ?
ABP Ananda Top 10,7 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,7 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Abhishek Banerjee | ভোটে ভরাডুবির পর আরও বিপাকে পড়লেন অভিষেক, ডিজে মামলায় দ্বিতীয়বার নোটিস
Baruipur News: বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়া সায়নী ঘোষকে দেখে ‘চোর’ স্লোগান
Baruipur News | 'এক শতাংশও শিথিলতা থাকলে পুলিশের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন', জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী | Suvendu Adhikari
TMC news | শর্তসাপেক্ষে কাল 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলের অনুমতি। কী কী মানতে হবে?
Minakshi Mukherjee | মীনাক্ষীর গাড়ি লক্ষ করে ডিম! 'যত পুলিশ আছে, সব সাসপেন্ড হবে', বিস্ফোরক বামনেত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ENG vs IND: তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
England vs India Live: সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
Embed widget