এক্সপ্লোর

Chandrayaan 3 Landing: 'আপনার নাম চাঁদের সঙ্গে জুড়ে রয়েছে..', ISRO প্রধানকে ফোন মোদির

Modi Telephoned ISRO Chief : চাঁদের মাটিতে ল্যান্ডার বিক্রমের সফল অবতরণ, ইসরো প্রধানকে ফোন করে কী বললেন প্রধানমন্ত্রী ?

নয়াদিল্লি: চাঁদে চন্দ্রযান ৩-এর সফল অবতরণের পর উচ্ছ্বাসে ভেসেছে সারা দেশ। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো-র (ISRO) প্রধানকে ফোন করে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী মোদি।

ফোন করে এদিন প্রধানমন্ত্রী বলেন, 'সোমনাথজি, আপনার নাম সোমনাথ, যা কিনা চাঁদের সঙ্গে জুড়ে রয়েছে। এই জন্য আপনার পরিবারজনেরাও অনেক আনন্দিত হবেন, আমার তরফ থেকে আপনাকে, আপনার পুরো টিমকে অনেক অনেক অভিনন্দন জানাই। আর সবাইকে আমার তরফ থেকে অভিনন্দন জানিয়ে দিন। অনেক অনেক শুভকামনা, নমস্কার।'

উল্লেখ্য, চাঁদের দেশে ভারত।মহাকাশ বিজ্ঞানে নতুন ইতিহাস ভারতের। চাঁদের মাটিতে ল্যান্ডার বিক্রমের সফল অবতরণ। চাঁদের দক্ষিণ মেরু সন্নিহিত দুর্গম স্থান জয় ভারতের। নির্দিষ্ট সময়েই চাঁদের বুকে নামল ল্যান্ডার 'বিক্রম'। সন্ধে ৬.০৪: চাঁদের বুকে ভারতের সেফ ল্যান্ডিং। বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের অগম্য স্থানে ভারত। ভারতের হাতের মুঠোয় চাঁদ। সূর্য থেকে শক্তি সঞ্চয় করে চাঁদের মাটিতে নামবে রোভার 'প্রজ্ঞান'। এখন চাঁদের মাটিতে শক্তি সঞ্চয় করছে 'বিক্রম'। কিছুক্ষণের মধ্যেই ল্যান্ডার 'বিক্রম' থেকে নামবে রোভার 'প্রজ্ঞান'। 

এদিন প্রধানমন্ত্রী বলেন, 'আমার প্রিয় পরিবার, যখন আমাদের চোখের সামনে এইরকম ইতিহাস গড়তে দেখলাম, তখন জীবন ধন্য হয়ে যায়। এরকম ঐতিহাসিক ঘটনা রাষ্ট্রজীবনের চিরঞ্জীব চেতনায় রূপ পায়। এটি একটি অবিস্মরণীয় মুহূর্ত। এই সফলতাই মূলত যাবতীয় মুশকিলের মহাসাগরকে পার করে নিয়ে যাবে। আমাদের বৈজ্ঞানিক সাথীরাও বলেছেন, চাঁদের দেশে ভারত। আজকে আমরা মহাকাশে নতুন ভারতের নয়া উড়ানের সাক্ষী হলাম।'

তিনি আরও বলেন, আমি এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকায় আছি। কিন্তু প্রত্যেক দেশবাসীর মতো, আমার মনও, চন্দ্রযান ৩-এর মহা অভিযানের দিকেই একভাবে ছিল। নতুন ইতিহাস তৈরি হতেই, প্রত্যেক ভারতীয় উৎসবে ডুবে গেছেন। প্রতিটা ঘরে উৎসব শুরু হয়ে গিয়েছে। আমিও দেশবাসীর সঙ্গে, আমার পরিবারজনদের সঙ্গে, এই আনন্দ-উৎসবে সামিল হয়েছি।'

আরও পড়ুন, চাঁদে সফল অবতরণ চন্দ্রযান ৩-এর, অভিনন্দন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী বলেন, 'আমি টিম চন্দ্রযানকে এবং বৈজ্ঞানিকদের মন প্রাণ থেকে অনেক অনেক অভিনন্দন জানাই। যারা এই মুহূর্তটুকুর জন্য বছরভর পরিশ্রম করে গিয়েছেন। এই আনন্দের মুহূর্তে একশোচল্লিশ কোটি ভারতবাসীকেও অভিনন্দন জানাই। আমার পরিবারের সকলকে বলি, আমাদের বৈজ্ঞানিকদের পরিশ্রম এবং প্রতিভায় চাঁদের মাটিতে পৌঁছল ভারত।'

 

সেরা শিরোনাম

Madan Mitra News: ‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের
‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের
Shahmim Ahmed: শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ
শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ
Rhenium Powder in Gold: চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
CM Suvendu Adhikari: দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget