এক্সপ্লোর

Chhangur Baba: 'ফাঁদে ফেলে মুসলিম বানানোর কারবার',কিংপিন 'ছাঙ্গুর বাবা' পরিচয় দিতেন RSS এর লোক বলে,লেটারহেডে মোদির ছবি

Chhangur Baba Case : ধর্মান্তকরণের এমন বিরাট ব়্যাকেট এতদিন কীভাবে ফুলেফেঁপে উঠল? কেন এল না প্রকাশ্যে। এবার আরও এক চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে তার বিষয়ে ।


নয়াদিল্লি : উত্তরপ্রদেশ জুড়ে তাঁর 'ধর্মান্তকরণের বিরাট গ্যাং'। কোটি কোটি টাকার তহবিল। বিদেশ থেকে কাঁড়ি কাঁড়ি টাকা আমদানি। হিন্দু মেয়েদের ধরে ধরে ধর্ম পরিবর্তন করানোই মূল অ্যাজেন্ডা আর তার বিনিময়ে টাকা ছড়ানো। আর পুরো কাজটা নিরাপদে চালিয়ে যেতে হাতে রাখা রাজনীতিকদের। তাই ভোটের সময়ও মুড়মুড়কির মতো টাকা ছড়ানো। এমন সব চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশের 'ছাঙ্গুর বাবা'র বিরুদ্ধে । তাঁর বিরুদ্ধে এক যোগে তদন্ত করছে এটিএস ও ইডি। প্রতিদিন চমকে দেওয়া সব তথ্য বেরিয়ে আসছে। প্রশ্ন উঠছে , ১০০ কোটি টাকার বিদেশি তহবিল, এত বিরাট নেটওয়ার্ক, অন্যায্য ভাবে ধর্মান্তকরণের এমন বিরাট ব়্যাকেট এতদিন কীভাবে ফুলেফেঁপে উঠল? কেন এল না প্রকাশ্যে। এবার আরও এক চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে তার বিষয়ে । দাবি তদন্তকারীদের।

তদন্তকারীদের দাবি,  উত্তর প্রদেশে ধর্মান্তরিত করার যে বিরাট ব়্যাকেট তিনি চালাতেন তার শিকড় অনেক গভীরে।   মূল চক্রী ছাঙ্গুর বাবা বিভিন্ন প্রভাবশালী ও আধিকারিকের সঙ্গে দেখা করার সময় নিজেকে আরএসএস-অনুমোদিত সংস্থার  ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন। এমনকী সংগঠনের লেটারহেডে ছবি ব্যবহার করতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ! ছাঙ্গুর বাবা, ওরফে জামালুদ্দিন ছিলেন ভারত প্রতিকার্থ সেবা সংঘ নামে একটি সংগঠনের সাধারণ সম্পাদক । সেটা চালাতেন আরেক মূল অভিযুক্ত, ঈদুল ইসলাম নামে এক ব্যক্তি। তদন্তকারীরা মনে করছেন, সংগঠনটির নামকরণের ক্ষেত্রে বিশেষ কৌশল নেওয়া হয়েছিল, কারণ তাঁরা মানুষকে বোঝাতে চাইতেন যে তাঁরা আরএসএসের লোক। তাঁরা যে আদতে মুসলিম ধর্মান্তকরণের উদ্দেশে কাজ করছেন,সেটা যেন ধরা না পড়ে।  শুধু তাই নয় , এই সংগঠনের বিশ্বাসযোগ্যতা তৈরি করার জন্য নাগপুরে আরএসএসের সদর দফতরের অদূরে একি ভুয়ো কেন্দ্রও তৈরি করেছিল। নিজেকে বিশ্বাসযোগ্য করে তুলতে বেশ কয়েকজন বিশিষ্ট আরএসএস কর্মীর নাম উল্লেখ করতেন কথা বলার সময়।  তদন্তকারী স্পেশাল টাস্ক ফোর্স (STF) আরও জানতে পেরেছে, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সাথে যোগসাজশ করে এঁরা জমি অবৈধভাবে কেনার বেচাও করতেন। 

অনেকদিন ধরেই গোয়েন্দারা নজর রেখেছিল তাঁদের উপর। অভিযোগ ,  তিনি পাকিস্তান সহ বিভিন্ন মুসলিম দেশগুলি থেকে বহু কোটি টাকা অর্থ পেয়েছেন।  আর্থিক দিকটি তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। অভিযোগ, ছাঙ্গুর বাবার উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রে ১০০ কোটি টাকারও বেশি মূল্যের সম্পত্তি রয়েছে। যা বেশিরভাগই সরকারি জমি দখল করে করা হয়েছে। 

সেরা শিরোনাম

'INDI' জোটের বিক্ষোভ কর্মসূচির ঘটনায় এবার জোড়া FIR করল পুলিশ, একাধিক ইস্যুতে পথে নামছে মমতা তৃণমূল কংগ্রেস
'INDI' জোটের বিক্ষোভ কর্মসূচির ঘটনায় এবার জোড়া FIR করল পুলিশ, একাধিক ইস্যুতে পথে নামছে মমতা তৃণমূল কংগ্রেস
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
India Poverty Rate: মুছে যাবে ভারতের দারিদ্রতা ! কত সালের মধ্যে ? বড় তথ্য প্রকাশ বিশ্ব ব্যাঙ্কের
মুছে যাবে ভারতের দারিদ্রতা ! কত সালের মধ্যে ? বড় তথ্য প্রকাশ বিশ্ব ব্যাঙ্কের
CJP Delhi Protest: ফের আটক আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস; যন্তর মন্তরে যেতেই তাঁদের আটক করে দিল্লি পুলিশ
ফের আটক আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস; যন্তর মন্তরে যেতেই তাঁদের আটক করে দিল্লি পুলিশ

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Embed widget