এক্সপ্লোর

Chhath Puja 2020: বিকেলে পুজো শুরু, জমায়েতে 'না', জেনে নিন কোন রাজ্যে ছটপালনের কী নিয়ম

Chhath Puja 2020: যেসব জায়গায় জলাশয়ে গিয়ে পুজো হচ্ছেও, সেখানেও আরোপ করা হয়েছে নানা বিধিনিয়ম। কোভিডবিধি মেনে যতটা সম্ভব বাড়িতেই পালন করুন পুজো, আর্জি রাজ্য সরকারগুলির।

নয়াদিল্লি: করোনা পরিস্থিতিতে আজ ছটপুজো। আজ সূর্যাস্ত থেকে পুজো শুরু। চলবে সপ্তমী তিথি অর্থাৎ আগামীকাল সূর্যোদয় পর্যন্ত। আদালতের নির্দেশে এবার ছটপুজোয় নানারকম কড়াকড়ি আরোপিত। কলকাতার রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে নিষিদ্ধ করা হয়েছে ছটপুজো। তাছাড়া যেসব জায়গায় পুজো হচ্ছেও, সেখানেও আরোপ করা হয়েছে নানা বিধিনিয়ম। কোভিডবিধি মেনে যতটা সম্ভব বাড়িতেই পালন করুন পুজো, আর্জি রাজ্য সরকারের। রীতি অনুযায়ী আজ অনেকেই নির্জলা উপবাস রাখবেন। আগামীকাল সূর্যোদয়ের পর ঊষা অর্ঘ্য নিবেদনের পরই সমাপ্ত হবে পুজো। আজ ফল, গুড়, ঠেকুয়া, গম, ঘি প্রভৃতি প্রসাদ নিবেদন করা হচ্ছে। আজ তিথি সমাপ্ত হচ্ছে বিকেল ৫ টা ২৬ মিনিটে। করোনা পরিস্থিতিতে ছট উৎসবের জন্য একেক রাজ্যের একেকরকম নিয়ম। জেনে নিন কোন রাজ্যে কী কী নিয়ম পালন করা হচ্ছে ছটে। দিল্লি: কেজরীবাল সরকার সব জেলাশাসক ও পুলিশকে নির্দেশ দিয়েছে যেন ছটপুজো কোনও মন্দির বা জলাশয়ে না পালন করা হয়। এই নির্দেশ জারি হওয়ার পর থেকেই অনেকে সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানান। কিন্তু তা সত্ত্বেও সরকার নির্দেশ শিথিল করেনি। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কোনও ঘাটে ছট পালন হচ্ছে না। বিহার: এই রাজ্যে ছট অন্যতম বড় উৎসব। তবে এবার মূলত বাড়িতেই ছট পালন করছে বিহারবাসী। প্রশাসনের আবেদন, ১০ বছরের কম শিশু, বৃদ্ধ বা অসুস্থরা যেন জনাশয়ে গিয়ে পুজো না করেন। যাঁরা পুজো দিতে ঘাটে যাচ্ছেনও, সরকারি উদ্যোগে দেখা হচ্ছে সামাজিক দূরত্ব বিধির বিষয়টি। উত্তরপ্রদেশ: যোগী আদিত্যনাথের সরকারও ঘাটে ঘাটে ছট পালন না করার পক্ষেই। উৎসবের বহু আগে থেকেই সরকারের তরফ থেকে বাড়িতে ব্রতপালনের নির্দেশ দেওয়া হয়েছে। যাঁরা একত্রিত হচ্ছেন, তাঁদেরও মাস্ক ও দূরত্ববিধি পালনের নির্দেশ দিয়েছে সরকার। ঝাড়খণ্ড: করোনা সংক্রমণ রুখতে বেশি মানুষের জমায়েতে অনুমতি না থাকলেও, নদীর ধারে গিয়ে ব্রতপালনের অনুমতি দিয়েছে সরকার। কিন্তু জলাশয়ের ধারে কোনও স্টল তৈরি করা যাবে না। পোড়ানো যাবে না শব্দবাজি। ওড়িশা: এই রাজ্যে সম্পূর্ণ বন্ধ নদী বা জলাশয়ে ছটপালন। রাজ্যের মুখ্যসচিব জানিয়েছেন, বেশি জমায়েত মানেই, রোগ ছড়ানোর আশঙ্কা। তাই এবার আর উৎসবের জন্য ভিড় করা যাবে না নদীর ধারে। মহারাষ্ট্র: কোভিড-১৯ সংক্রমণ রুখতে বহুদিন এ রাজ্যে বন্ধ ছিল মন্দির ও ধর্মস্থান। বিভিন্ন নিয়ম মেনেই মন্দির খোলার অনুমতি দিলেও, সমুদ্রতীর বা জলাশয়ে ছটপালনে জমায়েতে অনুমতি দিচ্ছে না উদ্ধব সরকার।

সেরা শিরোনাম

Jantar Mantar Delhi Protest: যন্তর মন্তরে আর করা যাবে না কোনও বিক্ষোভ-ধর্না, বড় সিদ্ধান্ত জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
যন্তর মন্তরে আর করা যাবে না কোনও বিক্ষোভ-ধর্না, বড় সিদ্ধান্ত জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
Telangana News : নাইটি পরে এটিএম-লুঠ, কোটি কোটি টাকা ভ্যানিশ, অ্যাম্বুলেন্সে চেপে চম্পট দিল ডাকাতদল
নাইটি পরে এটিএম-লুঠ, কোটি কোটি টাকা ভ্যানিশ, অ্যাম্বুলেন্সে চেপে চম্পট দিল ডাকাতদল
ABP Ananda Top 10, 12 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 12 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Breaking : বিমানবন্দরে মিসাইল হানায় ছিন্নভিন্ন একের পর এক দেহ, আতঙ্কে তীর্থযাত্রীদের ছোটাছুটি, হাড়হিম করা ছবি সামনে
বিমানবন্দরে মিসাইল হানায় ছিন্নভিন্ন একের পর এক দেহ, আতঙ্কে তীর্থযাত্রীদের ছোটাছুটি, হাড়হিম করা ছবি সামনে

ভিডিও

Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |
INDI Alliance | বারাখাম্বা রোড থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মিছিলে INDI জোট, বন্ধ ৬টি মেট্রো স্টেশন
Supreme Court | বিরোধী নেতাদের সঙ্গে দেখা করতে পারব না, জানিয়ে দিলেন প্রধান বিচারপতি | CJI on INDI

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget