এক্সপ্লোর

Primary Education: ‘Allovn’, ‘Aivene’, ‘Nigtin’, ‘Nintin’, ইংরেজিতে বানান করে 11, 19 লিখতে গিয়ে হিমশিম সরকারি স্কুলের শিক্ষকরা, ভিডিও ভাইরাল

Chhattisgarh Government School Teacher: বিজেপি শাসিত ছত্তীসগঢ়ের বলরামপুর জেলার মাড়ওয়া গ্রাম পঞ্চয়েতের অন্তর্গত একটি প্রাথমিক বিদ্যালয় থেকে এই ঘটনা সামনে এসেছে।

রায়পুর: সরকারি বিদ্যালয়ের শিক্ষক। ভাল বেতন, ছুটিছাঁটাও বিস্তর। কিন্তু পড়ুয়াদের আদৌ পড়াতে পারেন কি? ছত্তীসগঢ়ের সাধারণ মানুষ এখন এই প্রশ্নই তুলছেন। কারণ শ্রেণিকক্ষ থেকে একটি ভিডিও সামনে এসেছে, যেখানে ইংরেজিতে Eleven বানানও লিখতে গিয়ে হিমশিম খেতে দেখা গিয়েছে এক শিক্ষককে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি। (Primary Education)

বিজেপি শাসিত ছত্তীসগঢ়ের বলরামপুর জেলার মাড়ওয়া গ্রাম পঞ্চয়েতের অন্তর্গত একটি প্রাথমিক বিদ্যালয় থেকে এই ঘটনা সামনে এসেছে। হাতে চক-ডাস্টার নিয়ে ঘুরলেও, ব্ল্যাকবোর্ডে ইংরেজিতে সংখ্যার বানান লিখতে গিয়ে হিমশিম খেতে দেখা যায় এক শিক্ষককে। (Chhattisgarh Government School Teacher)

ইংরেজিতে Eleven লিখতে বললে ওই শিক্ষক একবার লেখেন, ‘Allovn’, আর একবার লেখেন ‘Aivene’. আর এক শিক্ষককে Nineteen লিখতে বলা হলে, তিনিও ঘেমেনেয়ে একসা হন। একবার লেখেন, ‘Nigtin’, একবার  ‘Nintin’, আর একবার লেখেন ‘Ninithin’. স্কুলের আর দুই শিক্ষক, এমনকি প্রধান শিক্ষকও সঠিক বানান লিখতে পারেননি। কিন্তু তা স্বীকার করার পরিবর্তে নিজেদের লেখা বানানই ঠিক বলে দাবি করেন তাঁরা। 

ওই বিদ্যালয়ে পাঠরত শিশুদের কাছে দেশের প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম জানতে হলে, তারা উত্তর দিতে পারেনি। শিশুরা না-ই জানতে পারে। কিন্তু শিক্ষকরাও প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর নাম বলতে পারেননি। আর তাতেই সরকারি বিদ্যালয়ের পঠনপাঠনের ব্যবস্থা, শিক্ষকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। 

ছত্তীসগঢ়ের যে বলরামপুরে এই ঘটনা ঘটেছে, সেটি কোনও প্রত্যন্ত গ্রাম নয়। খাতায়কলমে সেটি আসলে একটি উন্নত জেলা, যেখানকার স্কুলে নিয়মিত শিক্ষক নিয়োগ হয়, শিক্ষাখাতে বরাদ্দও রয়েছে যথেষ্ট। বিষয়টি সামনে আসার পর ওই শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে, জেলার শিক্ষা আধিকারিক বিদ্যালয়ে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করতে মৌখিক নির্দেশ দিয়েছেন বলে খবর। সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে যাওয়ার পর বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

সরকারি স্কুলের শিক্ষকদের এমন অবস্থা দেখে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা শুরু হয়েছে। এক ব্যক্তি লেখেন, 'দেশ বরবাদ করার সবচেয়ে উত্তম উপায়...শিক্ষা ব্যবস্থাকে ভেঙে গুঁড়িয়ে দাও'। আর একজন লেখেন, 'দেশের ভবিষ্যৎ নিয়েই চিন্তা হচ্ছে। ছোট ছোট ছেলেমেয়েরা কী শিখছে'? ওই শিক্ষকদের মধ্যে একজন পাঁচ বছর ধরে স্কুলটিতে শিক্ষকতা করছেন বলে জানা গিয়েছে।

সেরা শিরোনাম

Malda: ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
Uttar Pradesh News: ৪ মাসে ২২ জনের মৃত্যুদণ্ড দিয়েছিলেন! UP-র সেই বিচারকের আদালত থেকে সরল ১০০ খুনের মামলা
৪ মাসে ২২ জনের মৃত্যুদণ্ড দিয়েছিলেন! UP-র সেই বিচারকের আদালত থেকে সরল ১০০ খুনের মামলা
ABP Ananda Top 10, 20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Jadavpur University: 'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের
'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget