Chhattisgarh Aircraft Crash: ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা...!
Jashpur Private Jet Crash: ছত্তিশগড়ে বিমান দুর্ঘটনা। গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটে এই ভয়ঙ্কর ঘটনা।

ছত্তিশগড়: ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা। ছত্তিশগড়ের জশপুর জেলার নারায়ণপুরের রতনপাহি জঙ্গলে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে বিধ্বস্ত হয়ে যায় চার্টার্ড বিমান। সূত্রের খবর, বিমানটি মাটি থেকে প্রায় ৩০ ফুট উপরে উড়ছিল। ঠিক সেই মুহূর্তেই ঘটে যায় এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি।
ঘটনার খবর পেয়ে, স্থানীয় প্রশাসন ও পুলিশ উদ্ধার অভিযানের জন্য ঘটনাস্থলে একটি দলকে পাঠিয়েছে। পুলিশ সুপার জানিয়েছেন যে, তিনিও ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছেন। তবে হতাহতের খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
Plane crash in Jashpur, Chhattisgarh, causing chaos in the area. Chartered plane collided with trees in the Ratanpalli forest of Narayanpur. pic.twitter.com/Tu0VUYdNMw
— Bihar_se_hai (@Bihar_se_hai) April 20, 2026
স্থানীয় সূত্রে খবর, সোমবার দুপুরে ছত্তিশগড়ের জশপুর জেলার নারায়ণপুরের রতনপাহি জঙ্গলের ওপর দিয়ে ওড়ার সময় বিমানটি আচমকাই ভারসাম্য হারিয়ে ফেলে। জায়গাটি পাহাড় ও জঙ্গলে ঘিরে থাকার কারণে সমস্যা বাড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা হঠাৎ একটি বিকট শব্দ শুনতে পান এবং তার কিছুক্ষণের পরই জঙ্গলের ভেতর থেকে ধোঁয়ার কুণ্ডলী দেখতে পান। গাছে ধাক্কা লাগার পরেই বিমানটি পাহাড়ের ঢালে আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায়। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই সেখানকার পুলিস এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দল ঘটনাস্থলে রওনা দেয়। পাহাড়ে ঘিরে ঠেকার কারণে উদ্ধারকাজের পথে কিছুটা বাধা দেখা দেয়। বিমানটি কোনও প্রশিক্ষণ সংস্থার ছিল নাকি বেসরকারি কোনও চার্টার্ড বিমান, তা খতিয়ে দেখছে ‘ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন’ (DGCA)।
যদিও খবরটি ও ভিডিওটি ভাইরাল হওয়ার পর ছত্তিশগড় প্রশাসন আবার অন্য কথা বলছে। সেখানকার প্রশাসনের দাবি, এ ধরনের কোনও দুর্ঘটনার খবর নেই এখনও পর্যন্ত।
Some news channels and web portals have reported a plane crash in the Narayanpur hills in Chhattisgarh's Jashpur district. There are no reports of such an accident: Chhattisgarh Government pic.twitter.com/tMMQGqnW5j
— ANI (@ANI) April 20, 2026






















