এক্সপ্লোর

Chhattisgarh Mid Day Meal: বকেয়া নিয়ে টানাপোড়েন, মিড ডে মিলে পড়ুয়াদের পাতে শুধু হলুদ ছড়ানো সেদ্ধ ভাত

Viral News: ছত্তীসগঢ়ের  বলরামপুরের বিজাকুরা গ্রামের ঘটনা।

রায়পুর: মিড ডে মিলের নামে বাচ্চাদের রুটি ও নুন খেতে দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়েছিল দিকে দিকে। সেই খবর দেখানোয় কোপে পড়তে হয়েছিল জনৈক সাংবাদিককেও। দেশের আর এক রাজ্যে এবার একই চিত্র ধরা পড়ল। শাক-সবজি-ডিম তো দূর, খিচুড়িও মিলল না। ছত্তীসগঢ়ের একটি স্কুলে পড়ুয়াদের খেতে দেওয়া হল হলুদ ছড়ানো ভাত। (Chhattisgarh Mid Day Meal)

ছত্তীসগঢ়ের  বলরামপুরের বিজাকুরা গ্রামের ঘটনা। বিজাকুরা প্রাথমিক স্কুলের মোট পড়ুয়া সংখ্যা ৪৩। আর ওই ৪৩ জনের পাতেই মিড ডে মিল বলতে দেওয়া হয় হলুদ ছড়ানো ভাত। গত এক সপ্তাহ ধরে অন্তত এমনই চলছে। শাক-সবজি-ডিম নয়, হলুদ মেশানো সেদ্ধ ভাত খেয়েই দিন কাটছে পড়ুয়াদের। ভাতের সঙ্গে ডাল কখনও সখনওই জোটে বলে জানা গিয়েছে। (Viral News)

এ নিয়ে কথা বলতে গেলে স্কুলের প্রধান শিক্ষক জানান, মিড ডে মিলের সামগ্রী সরবরাহ করে যারা, তারাই শাক-সবজি কিছু দেয়নি। যদিও সরবরাহকারী সংস্থা জানিয়েছে, দীর্ঘদিন ধরে টাকা বাকি রয়েছে। সেই কারণেই সামগ্রী পাঠনো যাচ্ছে না। স্কুল কর্তৃপক্ষ এবং সরবরাহকারীদের মধ্যে এই দোষারোপ এবং পাল্টা দোষারোপের মধ্যে হলুদ ছড়ানো ভাত খেয়েই দিন কাটছে পড়ুয়াদের। 

আরও পড়ুন: Rath Yatra 2024: পুরীর রথযাত্রায় ভারতের রাষ্ট্রপতি, কড়া নিরাপত্তায় মুড়েছে জগন্নাথধাম

বিষয়টি সামনে আসতে তদন্তের আশ্বাস দিয়েছেন জেলার শিক্ষা আধিকারিক দেবেন্দ্রনাথ মিশ্র। দোষী ব্যক্তিক অবশ্যই কড়া শাস্তি পাবেন বলে জানিয়েছেন তিনি। সংবাদমাধ্যমে তিনি বলেন, "বিষয়টি আমার কানে এসেছে। সবদিক খতিয়ে দেখা হচ্ছে। নিয়ম অনুযায়ী পদক্ষেপ করা হবে।"

শুধু ওই প্রাথমিক স্কুলই নয়, বকেয়া টাকা নিয়ে টানাপোড়েনের জেরে অঙ্গনওয়াড়ির অবস্থাও একই বলে জানা গিয়েছে। অপুষ্টি প্রতিরোধ করতে রাজ্য সরকারের তরফে রেডি-টু-ইট খাবার দেওয়া হয় বাচ্চা এবং প্রসূতিদের। কিন্তু টাকা বাকি থাকায় ৫২ হাজার ৪৭৪ অঙ্গনওয়াড়িতে সেই সব খাবারের কিছুই পৌঁছচ্ছে না বলে জানা গিয়েছে। সাধারণত জুলাি মাসের খাবার জুন মাসেই পৌঁছে যায়। কিন্তু এবার এখনও তা হাতে এসে পৌঁছয়নি।

এ নিয়ে ছত্তীসগঢ়ের বর্তমান বিজেপি সরকারকে কাঠগড়ায় তুলেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। সরকারের তরফে গাফিলতি রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।  ২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী, ছত্তীসগঢ়ে অপুষ্টির হার ১৭.৭৬ শতাংশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
West Bengal News : এবার কি আর শরিক নয়, সরাসরি বিজেপিতেই মিশে যাচ্ছে NCPI ?
এবার কি আর শরিক নয়, সরাসরি বিজেপিতেই মিশে যাচ্ছে NCPI ?
BJP News : এবার কি তৃণমূলের বিদায়ী চেয়ারম্যান-কাউন্সিলরদের জন্যও দরজা খুলবে পদ্মশিবির ?
এবার কি তৃণমূলের বিদায়ী চেয়ারম্যান-কাউন্সিলরদের জন্যও দরজা খুলবে পদ্মশিবির ?
Natungram wooden dolls GI Tag: ৩০০ বছরের ইতিহাস, GI স্বীকৃতি পেল পূর্বস্থলীর নতুনগ্রামের বিখ্যাত কাঠপুতুল শিল্প
৩০০ বছরের ইতিহাস, GI স্বীকৃতি পেল পূর্বস্থলীর নতুনগ্রামের বিখ্যাত কাঠপুতুল শিল্প

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্তের এনকাউন্টার তদন্তে CID, নমুনা সংগ্রহে ঘটনাস্থলে ফরেন্সিক দল
Abhishek Banerjee - Sebaashray News | সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পা বাদ গেল মহিলার! | ABP ANANDA LIVE
Abhishek Banerjee | কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর
Suvendu Adhikari | আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী | ABP ANANDA LIVE
APC College News | APC কলেজের ইউনিয়ন রুমে মিলল আপত্তিকর জিনিস | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget