এক্সপ্লোর

‘বাচ্চা হলে বকে চুপ করানো যায়,’ রাজ্যপালের দিল্লি সফরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

রাজ্যপাল সম্পর্কে বলতে গিয়ে নবম শতকের প্রবাদ বাক্যও তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

কলকাতা: রাজ্যপালের দিল্লি সফরকে এবার কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী। এদিন নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বাচ্চা হলে বকে চুপ করানো যায়।’ শুধু তাই নয়, রাজ্যপাল সম্পর্কে বলতে গিয়ে নবম শতকের প্রবাদ বাক্যও শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়।

এদিন সাংবাদিকদের তরফে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয় “অনেকে বলছেন ঠিক করছেন না রাজ্যপাল।“ তার উত্তরে মমতা বলেন, “সবার বলাটাই আমার বলা। একটা বাচ্চাকে বকে চুপ করানো যায়। কেন মুখ খোলাচ্ছেন?” আর এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে নবম শতকের প্রবাদ বাক্য ব্যবহার করেন মুখ্যমন্ত্রী। বলেন, “স্পিচ ইস সিলভার, সায়লেন্স ইস গোল্ডেন।”

চলতি সপ্তাহেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যপালের সঙ্গে দেখা করেন। এরপরই দিল্লি সফর রাজ্যপালের। আর এই দিল্লি সফরের আগেই ফের বাংলার ভোট পরবর্তী হিংসা নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লেখেন রাজ্যপাল। ওই চিঠিতে তিনি অভিযোগ করেন, বাংলায় ভোট পরবর্তী হিংসা, রক্তপাত, মানবাধিকার লঙ্ঘন থামছে না। নারী নির্যাতন, বিরোধীদের সম্পত্তি ধ্বংস হয়েই চলছে। অথচ, এই নিয়ে আপনি আশ্চর্যজনকভাবে নীরব এবং নিষ্ক্রিয়। বারবার দৃষ্টি আকর্ষণের পরেও, মুখ্যমন্ত্রী মন্ত্রিসভায় একদিনও এ ব্যাপারে আলোচনা করেননি।

দিল্লি সফরে গিয়ে গতকাল, বুধবার কয়লামন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক হয় রাজ্যপালের। দেখা করেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রীর সঙ্গেও। জাতীয় মানবাধিকার কমিশনের সঙ্গেও তাঁর দেখা হয়। রাজ্যপালের তৎপরতা নিয়ে খোঁচা দিতে ছাড়েননি মুখ্যমন্ত্রী। তিনি এদিন বলেন, “উনি কার সঙ্গে দেখা করতে পারেন, সেটা ওনার ব্যপার। কয়লা নিয়ে কথা থাকলে, মন্ত্রীর সঙ্গে দেখা করতেই পারেন। উনি তো ওনাদের লোক। আমি কী বলব।“

এদিকে আজ, দিল্লিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন সস্ত্রীক রাজ্যপাল । রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ জগদীপ ধনকড়ের। এদিন রাজ্যপাল প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সরানো হচ্ছে কিনা, কীভাবে জানব। যখন আনা হয়েছে তখনও জানানো হয়নি। আসা যাওয়ার গানটা ওরাই গায়।। প্রধানমন্ত্রী চিঠি লিখেছিলাম, উইথড্র করার জন্য।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget