এক্সপ্লোর

Pakistan China Talk : 'পাশে আছি' ইসলামাবাদে ফোন করে বার্তা চিনের, চিন্তা বাড়ল ভারতের?

Pahelgam Attack : এবার কি তবে ক্ষমতাবাণ 'বন্ধু' চিনকে পাশে পেয়ে কোণঠাসা অবস্থায় হালে পানি পেল পাকিস্তান ? 

নয়াদিল্লি :  পহেলগাঁও পরবর্তী পরিস্থিতিতে সন্ত্রাসবাদ দমনে 'নৌ টলারেন্স' নীতিতে বিশ্বাস তাবড় দেশের সমর্থন পেয়েছে ভারত।পহেলগাঁওয়ে হামলার ঘটনায় ইতিমধ্যে কড়া নিন্দা করেছেন আমেরিকার রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি।  কিন্তু চিন ? কোন দিকে যাবে ? এই প্রশ্নটা ছিল। স্বাভাবিকভাবেই কূটনীতিকদের ধারণাই ছিল, চিনের প্রচ্ছন্ন সমর্থন থাকবে পাকিস্তানের দিকেই। সময় প্রমাণও করছে তেমনটাই। চিনকে আবারও পাশে পেল পাকিস্তান। রবিবার পাক বিদেশমন্ত্রী ইশাক দাকে ফোন করেছিলেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। তাঁর সঙ্গে সুদীর্ঘ বাক্যালাপের পর চিন গুরুত্বপূর্ণ বার্তা দেয়।  ই জানান, পহেলগাঁওয়ের জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তান  নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের পক্ষে এবং তাতে সমর্থন আছে চিনের। এবার কি তবে ক্ষমতাবাণ 'বন্ধু' চিনকে পাশে পেয়ে কোণঠাসা অবস্থায় একটু অক্সিজেন পাবে পাকিস্তান ? 

ফোনালাপে পাকিস্তান চিনকে জানায়, তারা কোনওরকম উত্তেজনা বৃদ্ধিকারী পদক্ষেপের বিরোধিতা করে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে দৃঢ়প্রতিজ্ঞ। দ্য গ্লোবাল টাইমস এর প্রতিবেদনে দাবি , ওয়াং ই বলেছেন, চিন পহেলগাঁওয়ের ঘটনার পরবর্তী ঘটনাক্রমে নজর রাখছে।  তারা পাকিস্তানের 'দৃঢ় সন্ত্রাসবিরোধী পদক্ষেপকে' সমর্থন করে। ই সন্ত্রাসবাদের বিরুদ্ধে  ইসলামাবাদের লড়াইকে রীতিমতো সাধুবাদ জানিয়েছেন বলেই খবর।  

ওয়াং ই পরিষ্কার জানিয়ে দিয়েছেন, চিন পাকিস্তানের বন্ধু দেশ। তাই যে কোনও পরিস্থিতিতেই চিন তাদের পাশে আছে।  শুধু তাই নয়, চিন পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগকে বৈধ বলেই মনে করছে।   ই জোর দিয়ে বলেন,ভারত-পাকিস্তান সংঘর্ষ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে পারে। এটা কখনই কাম্য নয়।  এটি দুই দেশের মৌলিক স্বার্থ পূরণ করবে না। গ্লোবাল টাইমসের প্রতিবেদন অনুসারে, ই আশা করেন, উভয় পক্ষই  এক্ষেত্রে সংযম প্রদর্শন করবে। একে অপরের সহায়ক হবে। উত্তেজনা প্রশমনের জন্য কাজ করবে। 

পহেলগাঁওয়ের বৈসরনে বেছে বেছে হিন্দু নিধনের প্রতিবাদে তোলপাড় হয়েছে গোটা দেশ। দেশের সীমানা পেরিয়ে বিক্ষোভের আঁচ পৌঁছেছে সারা বিশ্বেও। লন্ডনে পাক হাই কমিশনের সামনে প্রতিবাদের পর এবার মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও কানাডার টরন্টোতেও প্রতিবাদে সামিল হয়েছেন প্রবাসী ভারতীয়রা। এই হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় জানান, 'এই হামলা খুবই খারাপ ঘটনা। সীমান্তে উত্তেজনা দেড় হাজার বছরের। পাকিস্তান এবং ভারতের মধ্যে সবসময়েই প্রচণ্ড উত্তেজনা ছিল। আমি দুই দেশের নেতাকেই চিনি। আমি নিশ্চিত যে, তাঁরা কোনও না কোনওভাবে এর সমাধান করবেন। ' উল্লেখ্য, পহেলগাঁও হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলে পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সেরা শিরোনাম

Kolkata Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
ABP Ananda Top 10, 20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget