এক্সপ্লোর

কোনও দেশের সঙ্গেই ঠান্ডা বা গরম যুদ্ধে যাওয়ার ইচ্ছে নেই, বললেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং

রাষ্ট্রসঙ্ঘের এক বৈঠকের আগে রেকর্ড করা ভিডিও বার্তায় জিনপিং বলেছেন, চিন আলোচনার মাধ্যমে অন্য দেশের সঙ্গে মতপার্থক্য ও বিতর্ক মেটানোর চেষ্টা করবে।

নয়াদিল্লি: চিন কখনও আধিপত্যবাদে বিশ্বাসী নয়, নিজেদের এলাকা প্রসারিত করা বা প্রভাব বাড়ানোরও ইচ্ছে তাদের নেই। বললেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। তাৎপর্যপূর্ণভাবে তিনি বলেছেন, তাঁরা কোনও দেশের সঙ্গে ঠান্ডা বা গরম যুদ্ধে যেতে চান না। ৪ মাসের বেশি সময় ধরে পূর্ব লাদাখে মুখোমুখি দাঁড়িয়ে ভারত ও চিনা সেনা। এই প্রেক্ষিতে রাষ্ট্রসঙ্ঘের এক বৈঠকের আগে রেকর্ড করা ভিডিও বার্তায়  জিনপিং বলেছেন, চিন আলোচনার মাধ্যমে অন্য দেশের সঙ্গে মতপার্থক্য ও বিতর্ক মেটানোর চেষ্টা করবে। ৪ জুলাই লাদাখে ভারতীয় ছাউনিতে আচমকা সফর করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চিনের নাম না করে তিনি বলেন, অন্যের জায়গা দখল করে নেওয়ার যুগ চলে গিয়েছে, ইতিহাস সাক্ষী, যারা জায়গা দখলে বিশ্বাসী, তারা হয় হেরেছে নয়ত ধ্বংস হয়ে গিয়েছে। জিনপিং চিনা কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি আবার চিনা সেনার কমান্ডার ইন চিফও। তিনি দাবি করেছেন, তাঁর দেশ বন্ধ দরজার আড়ালে আলাপ আলোচনা চালাতে আগ্রহী নয়। বরং তাঁরা সময়ের সঙ্গে সঙ্গে চেষ্টা করেন দেশীয় ও আন্তর্জাতিক সম্পর্কগুলি আরও জোরদার করার। এর ফলে চিনার আর্থিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে, আন্তর্জাতিক অর্থনীতি ও বৃদ্ধিও দ্রুত ফিরে আসবে মূল স্রোতে। করোনা আন্তর্জাতিক অতিমারীর চেহারা নেওয়ার পর থেকেই চিনের বিরুদ্ধে অভিযোগ, তারা ইচ্ছে করে এ ব্যাপারে যাবতীয় তথ্য চেপে রেখে গোটা বিশ্বে এই রোগ ছড়িয়ে পড়ায় মদত দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবারই বলেছেন, চিন গোটা বিশ্বে এই অসুখ ছড়িয়ে দিয়েছে, বেজিং ও তাদের পেটোয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা মিথ্যে দাবি করেছে, যে এই রোগের মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ার কোনও প্রমাণ নেই। রাষ্ট্রসঙ্ঘের উচিত, বিশ্বজুড়ে দশলাখের বেশি মানুষের মৃত্যুর কারণ এই ভাইরাস রুখতে না পারার জন্য চিনকে দোষী সাব্যস্ত করা। কিন্তু চিনা প্রেসিডেন্টের দাবি, এখন এ নিয়ে কাদা ছোঁড়াছুঁড়ি না করে বিজ্ঞান মেনে সবার এক সঙ্গে করোনাকে হারানোর চেষ্টা করা উচিত। এ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উচিত অগ্রণী ভূমিকা নেওয়া। এ ব্যাপারে রাজনীতি করার চেষ্টা অবশ্যই রুখে দিতে হবে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bratya Basu: বিধানসভা ভোটের আগে দমদমে ব্রাত্য় বসুর ভাইরাল ভিডিও ,
বিধানসভা ভোটের আগে দমদমে ব্রাত্য় বসুর ভাইরাল ভিডিও , "কর্মীরা এখানে ছত্রভঙ্গ-বিচ্ছিন্ন হয়ে আছেন.." !
Allahabad High Court: শ্বশুর-শাশুড়ির দায়িত্ব নিতে বাধ্য নয় রোজগেরে বউমা! কী কারণে এই রায় আদালতের?
শ্বশুর-শাশুড়ির দায়িত্ব নিতে বাধ্য নয় রোজগেরে বউমা! কী কারণে এই রায় আদালতের?
ED On Debasish Kumar: প্রতারণার মামলায় রাসবিহারীর বিদায়ী তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারকে তলব করল ED
প্রতারণার মামলায় রাসবিহারীর বিদায়ী তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারকে তলব করল ED
Iran War : কার্গিল ১ লক্ষ ২৫ হাজারে বিক্রি মুরগি, টাকা গেল ইরানের সাহায্যে
কার্গিল ১ লক্ষ ২৫ হাজারে বিক্রি মুরগি, টাকা গেল ইরানের সাহায্যে

ভিডিও

Pakistan News: পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে জ্বালানি সঙ্কট, পাকিস্তানে স্মার্ট লকডাউন ঘোষণা
Abhishek Banerjee:অস্ত্র-তরোয়াল নিয়ে রামনবমীর মিছিল, মিছিলের নামে বাংলাকে অশান্ত করার চেষ্টা: অভিষেক
Abhishek Banerjee: 'বিজেপি শুধু ধর্ম নিয়ে রাজনীতি করে', আক্রমণ অভিষেকের | ABP Ananda live
Chok Bhanga Chota | তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট পেশ অমিত শাহের | ABP Ananda LIVE
Debashis Sen | আধিকারিকদের বদলি জোরে গোড়াতেই ঝাঁকুনি। বললেন দেবাশিস সেন। ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock Market LIVE: দুপুরের আগেই সব টাকা চলে গেল ! ১২০০ পয়েন্টের ধস সেনসেক্সে, নিফটি ২২,৫০০ পয়েন্টের নীচে
দুপুরের আগেই সব টাকা চলে গেল ! ১২০০ পয়েন্টের ধস সেনসেক্সে, নিফটি ২২,৫০০ পয়েন্টের নীচে
Online Payments New Rule : শুধু OTP দিলেই টাকা যাবে না ! ১ এপ্রিল থেকে ডিজিটাল পেমেন্টে বাধ্যতামূলক নতুন অনেক নিয়ম, আপনার কী লাভ ?
শুধু OTP দিলেই টাকা যাবে না ! ১ এপ্রিল থেকে ডিজিটাল পেমেন্টে বাধ্যতামূলক নতুন অনেক নিয়ম, আপনার কী লাভ ?
Kerosene Supply New Rule : এবার পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, ৬০ দিন পাবেন সুবিধা
এবার পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, ৬০ দিন পাবেন সুবিধা
LPG Price : ১ এপ্রিল থেকে আরও বাড়বে রান্নার গ্যাসের দাম ? উদ্ধেগ বাড়াচ্ছে ইরান-ইজরায়েল যুদ্ধ ! 
১ এপ্রিল থেকে আরও বাড়বে রান্নার গ্যাসের দাম ? উদ্ধেগ বাড়াচ্ছে ইরান-ইজরায়েল যুদ্ধ ! 
Election Commission: কালীঘাট, ভবানীপুরের ওসি বদল, একধাক্কায় ১৪২ পুলিশ অফিসার ট্রান্সফার কমিশনের!
কালীঘাট, ভবানীপুরের ওসি বদল, একধাক্কায় ১৪২ পুলিশ অফিসার ট্রান্সফার কমিশনের!
Mamata Banerjee:
"হতচকিত, মর্মাহত ও শোকাহত", "পছন্দের অভিনেতা" রাহুল অরুণোদয়ের মৃত্যুতে শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর
Rahul Arunoday Banerjee Death: 'যা শুনলাম হাসপাতালে নিয়ে যাওয়ার সময় জ্ঞান ছিল ওর, কথাও বলেছিল বোধহয়', বলছেন সিরিয়ালের ফ্লোর EP
'যা শুনলাম হাসপাতালে নিয়ে যাওয়ার সময় জ্ঞান ছিল ওর, কথাও বলেছিল বোধহয়', বলছেন সিরিয়ালের ফ্লোর EP
Rahul Arunodoy Banerjee Death: 'একটি শিশু, একজন মা, পুরো পরিবার লড়াই করছে...', রাহুলের মৃত্যুর পর কী লিখলেন প্রিয়ঙ্কা
'একটি শিশু, একজন মা, পুরো পরিবার লড়াই করছে...', রাহুলের মৃত্যুর পর কী লিখলেন প্রিয়ঙ্কা?
Embed widget