এক্সপ্লোর

China-Bangladesh News: পশ্চিম থেকে পূর্বে ভারতকে ঘিরে ফেলার পরিকল্পনা? পাকিস্তানের পর বাংলাদেশ-মায়ানমারকে নিয়ে করিডর গড়তে চায় চিন

China-Myanmar-Bangladesh Corridor: চিন-মায়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডর চিন্তা বাড়াচ্ছে ভারতের। কী পরিকল্পনা বেজিংয়ের?

নয়াদিল্লি: পাকিস্তান বাংলাদেশের পর এবার মায়ানমার। বঙ্গোপসাগরের নাগাল পেতে আরও একধাপ এগোল চিন। চিন-মায়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডর গড়ার দিকে এগোচ্ছে তারা। দশকের পর দশক এশিয়া জুড়ে প্রত্যক্ষ সংযোগ স্থাপনের যে স্বপ্ন দেখে আসছিল চিন, এবার তা বাস্তবায়নের পথে। (China-Myanmar-Bangladesh Corridor)

চিন-মায়ানমার-বাংলাদেশ করিডরের মাধ্যমে বঙ্গোপসাগরে পৌঁছতে পারবে বেজিং। সম্প্রতি চিন সফরে গিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকেও ওই প্রসঙ্গ ওঠে। ওই করিডরের মাধ্যমে বৃহত্তর আঞ্চলিক যোগাযোগ ব্য়বস্থা গড়ে তোলার কথা বলেন জিনপিং। (China-Bangladesh News)

চিনের বিদেশমন্ত্রক জানিয়েছে, ১৫ বছর আগে চিন-মায়ানমার-বাংলাদেশ করিডর গড়ার প্রস্তাব পেশ হয়। কিছু ক্ষেত্রে কাজ এগিয়েওছে। তবে একাধিক কারণে প্রত্যাশিত ফল মেলেনি। বাংলাদেশে চিনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা গড়ে তুলতে এই করিডরই সহায়ক হয়ে উঠবে। ভারতের কথা তুললে তিনি বলেন, “যদি চায়, যোগ দিতে পারে।”

আরও পড়ুন: তরুণীর মস্তিষ্কে পরজীবীর বাসা, একটি বা দু’টি নয়, ৩৮টি, ভারতে বেড়াতে এসেই কি সংক্রমণ?

চিনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিং থেকে চিন-মায়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডর শুরু হবে। মায়ানমারের মান্দালয় পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে করিডরটিকে। সেখানে দুই ভাগে ভাগ হয়ে যাবে করিডরটি, একটি ইয়াঙ্গনের দিকে এগোবে, অন্যটি এগোবে রাখিন প্রদেশের সমুদ্রবন্দরের দিকে। রাখিন প্রদেশ হয়ে করিডরটি ঢুকবে বাংলাদেশের চট্টগ্রাম এবং কক্সবাজারে। অর্থাৎ সরাসরি সড়কপথে চট্টগ্রাম এবং বঙ্গোপসাগরের উপর তৈরি মোংলা বন্দরে পৌঁছতে পারবে চিন। 

নয়ের দশকে প্রথম বাংলাদেশ-চিন-ভারত-মায়ানমার করিডর তৈরির প্রস্তাব ওঠে। কথা ছিল কুনমিং থেকে কলকাতা হয়ে মন্দালয় এবং ঢাকা ছুঁয়ে যাবে করিডরটি। কিন্তু ভারত এবং চিনের মধ্যে যে পারস্পরিক টানাপোড়েন, তাতে করিডরের কাজ এগোয়নি। ২০১৯ সালে শেষ পর্যন্ত ওই পরিকল্পনা ছেঁটে ফেলে চিন। তবে ভারতকে বাদ দিয়ে সম্প্রতি ফের করিডরটি গড়ে তুলতে উদ্যোগী হয়েছে তারা। এই মুহূর্ত করিডর গড়ার প্রস্তাব পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ। 

আরও পড়ুন: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI

তবে চিন-মায়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডর ঘিরে চিন্তা বাড়ছে ভারতের। চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের মাধ্যমে আরব সাগরেও পৌঁছে যাচ্ছে চিন। এখন আবার বঙ্গোপসাগরের নাগাল পাওয়ার দিকে এগোচ্ছে তারা। পশ্চিম থেকে পূর্বে চিন কার্যত ভারতকে ঘিরে ফেলার দিকে এগোচ্ছ কি না, উঠছে প্রশ্ন। পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট-বাল্টিস্তান দিয়ে চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে, যা নিয়ে গোড়া থেকেই আপত্তি জানিয়ে আসছে ভারত। এখন আবার পূর্ব দিকেও হাত বাড়াচ্ছে চিন, যেখানে এতদিন ভারতের বেশ প্রভাব ছিল। 

শুধু অর্থনৈতিক করিডর গড়াই নয়, আরও একাধিক চুক্তি হয়েছে তারেক এবং জিনপিংয়ের মধ্যে, যে তালিকায় রয়েছে- তিস্তা নদী প্রকল্প, সেচ এবং বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প, সবুজ অর্থনীতিতে সহযোগিতামূলক সম্পর্কও। 

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Police Officer Arrested: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
BJP News : কামব্যাক স্মৃতি ইরানির, বাদ পড়লেন অমিত মালব্য ; বিজেপির নতুন সর্বভারতীয় টিমে বড় চমক
কামব্যাক স্মৃতি ইরানির, বাদ পড়লেন অমিত মালব্য ; বিজেপির নতুন সর্বভারতীয় টিমে বড় চমক
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Advertisement

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget