এক্সপ্লোর

ভারত-চিন সীমান্ত সমস্যা: এবার ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাব খারিজ বেজিংয়েরও

আলোচনা, পরামর্শেই সমাধান, তৃতীয় পক্ষের হস্তক্ষেপে নয়, জানিয়ে দিল বেজিং

বেজিং ও নয়াদিল্লি: ভারত ও চিনের মধ্যে চলতি সীমান্ত সমস্যা মেটাতে মার্কিন মধ্যস্থতার প্রস্তাব খারিজ করল বেজিং। চিন জানিয়ে দিয়েছে, দুদেশের সমস্যা মেটাতে কোনও তৃতীয় পক্ষের প্রয়োজন নেই।

ভারত ও চিনের মধ্যে সীমান্ত সমস্যা নিরসনে নিজে উদ্য়োগী হয়ে মধ্যস্থতা করার প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, দুই সীমান্ত সমস্যা নিয়ে ভারত ও চিনের সেনার মধ্যে যে সংঘাতের পরিবেশ সৃষ্টি হয়েছে, তা প্রশমিত করতে তিনি তৈরি, ইচ্ছুক ও যোগ্য।

ট্রাম্পের এই মন্তব্যের প্রেক্ষিতে চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান জানান, সামরিক সংঘাত মেটাতে দুই দেশেরই কোনও তৃতীয় পক্ষের মধ্যস্থতার প্রয়োজন নেই। তিনি বলেন, ভারতের সঙ্গে আমাদের সীমান্ত সম্পর্কিত প্রক্রিয়া কার্যকর রয়েছে। একইসঙ্গে বিভিন্ন পর্যায়ের যোগাযোগ মাধ্যম রয়েছে। তিনি যোগ করেন, আলোচনা ও পরামর্শের মাধ্যমে আমরা নিজেদের মধ্যের সমস্যা মেটাতে সক্ষম। তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কোনও প্রয়োজন নেই।

প্রসঙ্গত, চিনের আগে ভারতও মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাব খারিজ করে দেয়। বিদেশমন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়, চিনের সঙ্গে শান্তিপূর্ণভাবে সীমান্ত সমস্যা নিরসনে ইতিমধ্যেই আলোচনা চালাচ্ছে ভারত। সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে বদ্ধপরিকর ভারত। তিনি মনে করিয়ে দেন, সীমান্তরক্ষায় ভারতীয় সেনা বরাবর বাস্তব পদক্ষেপ গ্রহণ করে এসেছে।

গত বুধবার ট্রাম্প ট্যুইট করে বলেন, আমরা চিন ও ভারত-- উভয়কেই জানিয়েছি যে দুদেশের সীমান্ত সমস্যা মেটাতে মধ্যস্থতা করতে মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি, ইচ্ছুক ও যোগ্য। পরে, বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল রুমে সাংবাদিকদের মুখোমুখি হয়েও একই কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি যোগ করেন, চিনের সঙ্গে সীমান্ত সমস্যা ইস্যুতে এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'মুড ভাল নেই'।

বর্তমানে, লাদাখে পশ্চিমদিকে লাইন অফ অ্যাকচ্যুয়াল কন্ট্রোল (এলএসি)-তে মুখোমুখি সংঘাতে রয়েছে ভারতীয় ও চিনা সেনা। গালউইন উপত্যকা ও প্যাঙ্গং সো অঞ্চলে দুপক্ষই নিজ নিজ সামরিক শক্তি বৃদ্ধি করেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birth Certificate Scam: TMC আমলে SIR চলাকালীন 'বার্থ-ডেথ সার্টিফিকেট নিয়ে দুর্নীতি'! কলকাতা থেকে জেলায় পুলিশি অভিযান
TMC আমলে SIR চলাকালীন 'বার্থ-ডেথ সার্টিফিকেট নিয়ে দুর্নীতি'! কলকাতা থেকে জেলায় পুলিশি অভিযান
CM Suvendu Adhikari: 'কোনও মহিলার উপর কিছু ঘটলে...', নারী নির্যাতন দমনে পুলিশকে ফ্রি-হ্যান্ড মুখ্যমন্ত্রীর
'কোনও মহিলার উপর কিছু ঘটলে...', নারী নির্যাতন দমনে পুলিশকে ফ্রি-হ্যান্ড মুখ্যমন্ত্রীর
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET-প্রশ্নফাঁসকাণ্ডে ছাত্র আন্দোলনে এবার যোগ দিলেন ফিজিক্স ওয়ালার অলখ পাণ্ডে, কেন্দ্রকে দিলেন বড় বার্তা
NEET-প্রশ্নফাঁসকাণ্ডে ছাত্র আন্দোলনে এবার যোগ দিলেন ফিজিক্স ওয়ালার অলখ পাণ্ডে, কেন্দ্রকে দিলেন বড় বার্তা

ভিডিও

Fake Birth Certificate |
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতির মামলায় ED-র তলব, সিজিও কমপ্লেক্সে মদনের বড় পুত্র
Kalyan Banerjee on Abhishek Banerjee | মঙ্গলবার একুশের মঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার সময়েই মঞ্চে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Kalyan Banerjee on Mamata Banerjee | এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
Suvendu Adhikari on CPIM | তৃণমূলের সঙ্গে সিপিএমকেও একযোগে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget