এক্সপ্লোর

ইতালিতে করোনা ঠেকাতে এগিয়ে এল চিন! পাঠাল ডাক্তার, ওষুধপত্র

বিশেষ করে করোনা ঠেকানোর মাস্ক হাতে পাওয়ায় অত্যন্ত আনন্দিত ইতালীয় রেড ক্রস, কারণ দেশে মাস্কের আকাল চলছে।

রোম: ছড়িয়েছে চিন থেকে। কিন্তু ইতালিতে চেপে বসেছে করোনাভাইরাসের থাবা। ইতিমধ্যেই এখানে ১,০১৬ জনের মৃত্যু হয়েছে, করোনায় ভুগছেন এখনও পর্যন্ত ১৫,১১৩ জন। এই পরিস্থিতিতে ইতালিতে ডাক্তার, ওষুধপত্র পাঠিয়ে সাহায্য করতে এগিয়ে এসেছে চিনও। গত বছরের একেবারে শেষে চিনে দেখা দেয় করোনাভাইরাস। অল্পদিনের মধ্যে তা ছড়িয়ে যায় গোটা বিশ্বে। ২১ ফেব্রুয়ারিতে ইতালিতে প্রথম করোনা আক্রান্তের খোঁজ মেলে, এক মাস না কাটলেও মৃতের সংখ্যা হাজার পেরিয়ে গিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সহযোগী দেশগুলির কাছ থেকে চিকিৎসা সংক্রান্ত সাহায্যের আবেদন করে রোম। কিন্তু নিজেদের জন্য ফেস মাস্ক ও ওষুধপত্র জমা করার তাগিদে ইতালির আবেদন প্রত্যাখ্যান করে তারা। কিন্তু সাহায্য অবশেষে এসেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার গভীর রাতে ৯ জন চিকিৎসকের একটি দল ইতালিতে পাঠিয়েছে চিনা রেড ক্রস। ডাক্তারদের সঙ্গে রয়েছেন ৩০ টনের মত ওষুধপাতি, জিনিসপত্র। ইতালীয় রেড ক্রস স্বাগত জানিয়েছে এই চিনা সাহায্যকারী দলকে, তাদের প্রধান ফ্রান্সেস্কো রোকা বলেছেন, এই বিরাট সঙ্কটের মুহূর্তে এ ধরনের সাহায্য হাতে পেয়ে আমরা খুশি। যদিও এই সাহায্য অল্পদিনই কাজে লাগবে, তাহলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে করোনা ঠেকানোর মাস্ক হাতে পাওয়ায় অত্যন্ত আনন্দিত ইতালীয় রেড ক্রস, কারণ দেশে মাস্কের আকাল চলছে। করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কায় দলে দলে মানুষ ভিড় জমাচ্ছেন স্থানীয় হাসপাতালগুলিতে, বহু নিত্যপ্রয়োজনীয় জিনিস মিলছে না।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: খড়গপুরে বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, স্লোগান-পাল্টা স্লোগানে উত্তপ্ত এলাকা
খড়গপুরে বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, স্লোগান-পাল্টা স্লোগানে উত্তপ্ত এলাকা
Iran Israel US War: আগামী ২-৩ সপ্তাহে 'চরম আঘাত', ফের ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
আগামী ২-৩ সপ্তাহে 'চরম আঘাত', ফের ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
Iran Israel US War: হরমুজের তেলের আমাদের প্রয়োজন নেই, যাদের দরকার তারা অবশ্যই সুরক্ষা দিক : ট্রাম্প
হরমুজের তেলের আমাদের প্রয়োজন নেই, যাদের দরকার তারা অবশ্যই সুরক্ষা দিক : ট্রাম্প
Kolkata News: নির্বাচন কমিশনের কড়া বার্তার পরেও গত রাতে TMC কাউন্সিলরের নেতৃত্বে CEO দফতরের কাছে চলল ধর্না
নির্বাচন কমিশনের কড়া বার্তার পরেও গত রাতে TMC কাউন্সিলরের নেতৃত্বে CEO দফতরের কাছে চলল ধর্না

ভিডিও

ABP Ananda Creators Confluence | আলোচনা থেকে স্ট্যান্ড-আপ কমেডি, ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটরদের উৎসাহ দিতে এবিপি আনন্দ ক্রিয়েটরস্ কনফ্লুয়েন্স
Ghantakhanek Sange Suman(৩১.০৩.২৬) পর্ব ২ : ফর্ম ৬ নিয়ে CEO অফিসের সামনে তুলকালাম । সম্মুখ সমরে TMC-BJP
Ghantakhanek Sange Suman(৩১.০৩.২৬) পর্ব ১ : বদলালো না বদলির নির্দেশ, হাইকোর্টে জোর ধাক্কা রাজ্য সরকারের
West Bengal Election 2026: ভেটকি-কাতলা আর কোন মাছ পছন্দ বেহালা পশ্চিমের BJP প্রার্থী ইন্দ্রনীলের?
Bhooter Raja Dilo Bor : সেক্টর ৫-এ রকমারি বাঙালি খাবারের সম্ভার নিয়ে খুলে গেল ভূতের রাজা দিল বর

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India Bangladesh Relation : বিপদে বন্ধু সেই ভারত, জ্বালানি সঙ্কটে 'শত্রু বাংলাদেশ, মলদ্বীপ' এখন দিল্লির দ্বারস্থ
বিপদে বন্ধু সেই ভারত, জ্বালানি সঙ্কটে 'শত্রু বাংলাদেশ, মলদ্বীপ' এখন দিল্লির দ্বারস্থ
LPG Price Hike : আরও বাড়ল রান্নার গ্যাসের দাম, মাসের শুরুতেই জোর ধাক্কা !
আরও বাড়ল রান্নার গ্য়াসের দাম, মাসের শুরুতেই জোর ধাক্কা !
Oracle Layoffs : সকাল ৬টায় ইমেল ! ৩০ হাজার কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, ভারতে বড় ধাক্কা
সকাল ৬টায় ইমেল ! ৩০ হাজার কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, ভারতে বড় ধাক্কা
Kerala Assembly Elections 2026: মহিলাদের ২৫০০-৩০০০, মাসোহারা প্রবীণদেরও, ফ্রি LPG, কেরলে ভোটের আগে কল্পতরু বিজেপি, পশ্চিমবঙ্গের জন্যও কি বড় ঘোষণা?
মহিলাদের ২৫০০-৩০০০, মাসোহারা প্রবীণদেরও, ফ্রি LPG, কেরলে ভোটের আগে কল্পতরু বিজেপি, পশ্চিমবঙ্গের জন্যও কি বড় ঘোষণা?
IPL 2026: টুর্নামেন্ট শুরু হতে না হতেই বিপত্তি! মৃত আইপিএল ব্রডকাস্টার, হোটেল থেকে উদ্ধার হল দেহ
টুর্নামেন্ট শুরু হতে না হতেই বিপত্তি! মৃত আইপিএল ব্রডকাস্টার, হোটেল থেকে উদ্ধার হল দেহ
Stock Marker Update:  খরা কাটবে ! বুধেই উঠবে বাজার, গিফট নিফটি দিচ্ছে গ্যাপ আপ ওপেনিংয়ের সঙ্কেত ?
খরা কাটবে ! বুধেই উঠবে বাজার, গিফট নিফটি দিচ্ছে গ্যাপ আপ ওপেনিংয়ের সঙ্কেত ?
UP Viral News: চুরির অভিযোগে ডিপ ফ্রিজারে বন্দি শিশু! তারপর...শিউরে ওঠা ঘটনা ঘটল কোথায়?
চুরির অভিযোগে ডিপ ফ্রিজারে বন্দি শিশু! তারপর...শিউরে ওঠা ঘটনা ঘটল কোথায়?
New Labour Code: দিনে ৮ ঘণ্টার বেশি কাজ করলেই পাবেন দ্বিগুণ পারিশ্রমিক, আগামিকালই চালু হচ্ছে নতুন লেবার কোড?
দিনে ৮ ঘণ্টার বেশি কাজ করলেই পাবেন দ্বিগুণ পারিশ্রমিক, আগামিকালই চালু হচ্ছে নতুন লেবার কোড?
Embed widget