এক্সপ্লোর

চিনে স্মার্টফোন বিক্রি কমছে, জুলাইয়ে ৩৫ শতাংশ পড়ল বিক্রি

এপ্রিলে যে আশার আলো দেখা গিয়েছিল স্মার্টফোন মোবাইল শিল্পে, তা অবশ্য এখন অতটা নেই।

বেজিং: অতিমারীর কামড়ে শিল্পোৎপাদন-আর্থিক বৃদ্ধি হুড়মুড়িয়ে নামছে গোটা বিশ্বে। প্রায় কোনও ক্ষেত্রই এর প্রভাব থেকে বাঁচতে পারেনি। একটি সমীক্ষা বলছে, চিনে গত বছরের তুলনায় এ বছর জুলাইয়ে স্মার্টফোন বিক্রি কমেছে প্রায় ৩৫ শতাংশ। করোনা দেখা দেওয়ার আগে স্মার্টফোনের যে চাহিদা ছিল সেটা এ়খন আর নেই। চিন থেকে রফতানিও এক লপ্তে অনেকটা কমেছে। চিনের অ্যাকাডেমি অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজি-র পরিসংখ্যান অনুযায়ী জাহাজে করে বিদেশে পাড়ি দিয়েছে ২১.৩ মিলিয়ন মোবাইল। গতবছর এর পরিমাণ ছিল ৩৩ মিলিয়ন। মে ও জুন মাসের থেকে জুলাইয়ে মোবাইল বিক্রি ধাক্কা খেয়েছে কয়েক গুণ। মে-তে ১০ শতাংশ, জুনে ১৬ শতাংশ বিক্রি পড়েছিল। তবে আশ্চর্যজনক হল এপ্রিল মাসে কিন্তু স্মার্টফোনের বিক্রি কমেনি। উপরন্তু ১৭ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। চলতি বছর এপ্রিলের আগে চিনে করোনাভাইরাসের দাপটে বিক্রি বেশ খানিকটা কমেছিল। এপ্রিলে যে আশার আলো দেখা গিয়েছিল স্মার্টফোন মোবাইল শিল্পে, তা অবশ্য এখন অতটা নেই। মোবাইল বিক্রেতারা মনে করছেন, পরিস্থিতি এবার কিছুটা হলেও পাল্টাবে। কারণ চিন করোনাকে খানিকটা কাবু করতে পেরেছে। পাইকারি বাজার পুরোদমে খুলে গিয়েছে। ফলে অতিমারীর প্রকোপ কাটিয়ে ধীরে ধীরে বাজার চাঙ্গা হবে। বিক্রি যদি আশানুরূপ নাও বাড়ে, বিক্রেতারা চাইছেন অন্তত গত বছরের মতো লক্ষ্মী আসুন ঘরে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Assembly Election 2026: অর্জুন সিং বনাম সোমনাথ শ্যাম ! একে অন্যকে 'চোর' বলে কটাক্ষ
অর্জুন সিং বনাম সোমনাথ শ্যাম ! একে অন্যকে 'চোর' বলে কটাক্ষ
Sajal Ghosh: ফের অশান্ত বরানগর ! মুখোমুখি BJP ও তৃণমূল কর্মীরা, গর্জে উঠলেন সজল, বললেন
ফের অশান্ত বরানগর ! মুখোমুখি BJP ও তৃণমূল কর্মীরা, গর্জে উঠলেন সজল, বললেন "তিনটে ছাগল এসেছিল.."
News Live Updates: কালই বেরোচ্ছে সাপ্লিমেন্টারি লিস্ট, কারা পাস? কারা ফেল? বুথে বুথে তালিকা, দেখা যাবে তালিকাও
কালই বেরোচ্ছে সাপ্লিমেন্টারি লিস্ট, কারা পাস? কারা ফেল? বুথে বুথে তালিকা, দেখা যাবে তালিকাও
LPG Crisis : দাম বাড়বে রান্নার গ্যাস, পেট্রোল-ডিজেলের ? জরুরি বৈঠকে বসলেন মোদি, কালই বড় ঘোষণা ?
দাম বাড়বে রান্নার গ্যাস, পেট্রোল-ডিজেলের ? জরুরি বৈঠকে বসলেন মোদি, কালই বড় ঘোষণা ?

ভিডিও

West Bengal Assembly Election | বেজে গিয়েছে ভোটের বাদ্যি, আমজনতার মনের কথা শুনে গান ধরলেন উপল-রণজয়
Jukti Takko (পর্ব ২) |
Jukti Takko (পর্ব ১) | দু'দফায় ভোট, সেই হিংসার শঙ্কা। ভবানীপুরে মহারণ, বেজে গেল ডঙ্কা!
Kolkata News: 'পুরস্কার’ পেলেন আনন্দমেলার সম্পাদক সায়ম বন্দ্যোপাধ্যায় এবং চিকিৎসক অভিজিৎ তরফদার
IPL 2026 Exclusive।ছক্কার ঝড় তুলে ৩ কোটি টাকায় আইপিএলে, প্রতিপক্ষকে ঘায়েল করতে KKR-এর নতুন চমক

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis : দাম বাড়বে রান্নার গ্যাস, পেট্রোল-ডিজেলের ? জরুরি বৈঠকে বসলেন মোদি, কালই বড় ঘোষণা ?
দাম বাড়বে রান্নার গ্যাস, পেট্রোল-ডিজেলের ? জরুরি বৈঠকে বসলেন মোদি, কালই বড় ঘোষণা ?
Donald Trump : '৪৮ ঘণ্টার মধ্যে ইরানে হামলা হবে !' ট্রাম্পের হুমকি শুনেই জবাব দিল তেহরান, হরমুজ নিয়ে স্পষ্ট বার্তা  
'৪৮ ঘণ্টার মধ্যে ইরানে হামলা হবে ! ' ট্রাম্পের হুমকি শুনেই জবাব দিল তেহরান, হরমুজ নিয়ে স্পষ্ট বার্তা  
SBI FD Interest : স্টেট ব্যাঙ্কের FD-তে সুদের হার বাড়ল, কারা পাবেন বিশেষ সুবিধা ?
স্টেট ব্যাঙ্কের FD-তে সুদের হার বাড়ল, কারা পাবেন বিশেষ সুবিধা ?
8th Pay Commission: ২০ মাসের বকেয়া পাবেন একসঙ্গে ! হাতে আসবে ৩ থেকে ১৫ লাখ টাকা, অষ্টম বেতম কমিশনের বাস্তবায়ন কবে ?  
২০ মাসের বকেয়া পাবেন একসঙ্গে ! হাতে আসবে ৩ থেকে ১৫ লাখ টাকা, অষ্টম বেতম কমিশনের বাস্তবায়ন কবে ?  
Gold Investment : সোনা কিনতে চাইলে সুখবর ! ১.২৭ লক্ষ টাকায় নেমে আসতে পারে গোল্ড
সোনা কিনতে চাইলে সুখবর ! ১.২৭ লক্ষ টাকায় নেমে আসতে পারে গোল্ড
LPG দিতে অতিরিক্ত টাকা চাইছে ডেলিভারি বয় ? কোথায় করবেন অভিযোগ ?
LPG দিতে অতিরিক্ত টাকা চাইছে ডেলিভারি বয় ? কোথায় করবেন অভিযোগ ?
Brain Power Boosting Tips : স্মৃতিশক্তি থাকবে সুপার-শার্প, এই সহজ ব্যায়ামগুলি করুন
এই সহজ ব্যায়ামগুলি করুন, স্মৃতিশক্তি থাকবে সুপার-শার্প
Viral Rainfall Claim: বসন্তে অকাল বৃষ্টির নেপথ্যে বিল গেটস, গোপন পরীক্ষা-নিরীক্ষা? সোশ্যাল মিডিয়ায় জোর শোরগোল
বসন্তে অকাল বৃষ্টির নেপথ্যে বিল গেটস, গোপন পরীক্ষা-নিরীক্ষা? সোশ্যাল মিডিয়ায় জোর শোরগোল
Embed widget