এক্সপ্লোর

আরব আমিরশাহিতে চূড়ান্ত পরীক্ষার ছাড়পত্র পেল চিনা করোনা টিকা

আন্তর্জাতিকভাবেই যে সংস্থাগুলি করোনা টিকা তৈরিতে চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছে, তারা এখন মানব শরীরে এর পরীক্ষা করছে। এতে উত্তীর্ণ হলে শুরু হবে সাধারণ মানুষের জন্য ব্যাপক হারে উৎপাদন।

কলকাতা: সংযুক্ত আরব আমিরশাহিতে তাদের করোনা টিকার চূড়ান্ত পরীক্ষার ছাড়পত্র পেল চিনের এক সরকারি টিকা প্রস্তুতকারী সংস্থা। গোটা বিশ্বে হাতে গোনা কিছু সংস্থা মানব শরীরে এই টিকার চূড়ান্ত পরীক্ষার সবুজ সংকেত পেয়েছে। সংস্থাটির অফিস বেজিংয়ে, নাম চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপ কর্পোরেশন। মঙ্গলবার আরব আমিরশাহিতে করোনা টিকার ফেজ থ্রি পরীক্ষার ছাড়পত্র পেয়েছে তারা। আবু ধাবির জি৪২ নামে একটি আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স ও ক্লাউড কম্পিউটিং সংস্থার সঙ্গে হাত মিলিয়ে তারা এই পরীক্ষা চালাবে, সঙ্গে স্থানীয়ভাবে তৈরি করবে টিকা। কতো লোকের ওপর এই পরীক্ষা চলবে এ ধরনের তথ্য অবশ্য চিনা সংস্থাটি এখনও জানায়নি। আন্তর্জাতিকভাবেই যে সংস্থাগুলি করোনা টিকা তৈরিতে চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছে, তারা এখন মানব শরীরে এর পরীক্ষা করছে। এতে উত্তীর্ণ হলে শুরু হবে সাধারণ মানুষের জন্য ব্যাপক হারে উৎপাদন। চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপ কর্পোরেশন বা সিএনবিজি প্রথম চিনা সংস্থা যারা এই চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, ফেজ থ্রি ট্রায়ালে এবার তারা দেখবে, তাদের তৈরি টিকা মানব শরীরে করোনা জীবাণুকে নিষ্ক্রিয় করতে পারছে কিনা। এখন চিনের দাবি, তাদের দেশে করোনা আক্রান্তের সংখ্যা কম, ফলে দেশে তারা মানব শরীরে পরীক্ষা করতে পারবে না। আর চূড়ান্ত এই পরীক্ষা করতে হবে হাজার হাজার মানুষের ওপর। আরব আমিরশাহিতে এখনও প্রতিদিন শয়ে শয়ে লোক করোনা আক্রান্ত হচ্ছেন, আক্রান্তের সংখ্যা ৪৫,০০০ ছাড়িয়েছে। চিনা বায়োটেক সংস্থা ক্যানসাইনো বায়োলজিক্স ইনকর্পোরেটেড গত মাসে মানব শরীরে তাদের টিকা পরীক্ষার ছাড়পত্র পেয়েছে, কানাডায় মোতায়েন চিনা সেনার সঙ্গে হাত মিলিয়ে এই টিকা প্রস্তুত করেছে তারা। কিন্তু ফেজ থ্রি ট্রায়াল শুরু করার আগে তাদের ফের নিরাপত্তার দিকটি দেখতে হবে। বেজিংয়ের সাইনোভাক বায়োটেক লিমিটেড নামে একটি সংস্থা ব্রাজিলের একটি হটস্পটে ৯,০০০ লোকের ওপর করোনা টিকা পরীক্ষা করতে চায় কিন্তু ছাড়পত্র পায়নি এখনও।

সেরা শিরোনাম

Mohan Bhagwat: পুজোর আগে তিনদিনের সফরে রাজ্যে এলেন আরএসএস প্রধান মোহন ভাগবত, কী কর্মসূচি রয়েছে তাঁর?
পুজোর আগে তিনদিনের সফরে রাজ্যে এলেন আরএসএস প্রধান মোহন ভাগবত, কী কর্মসূচি রয়েছে তাঁর?
Gyanesh Kumar Controversy: বাদ পড়েন দেশের প্রধান বিচারপতি, নির্বাচন কমিশনার বাছাই করেন কারা? কী বলছে নতুন আইন?
বাদ পড়েন দেশের প্রধান বিচারপতি, নির্বাচন কমিশনার বাছাই করেন কারা? কী বলছে নতুন আইন?
Congress on CEC: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি কংগ্রেসের
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি কংগ্রেসের
Success Story: ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget