এক্সপ্লোর

করোনাভাইরাস: বিমানে দুবার 'বমি', হাসপাতালে ভর্তি চিনা নাগরিক

অভিযোগ, দিল্লি-পুণে ফ্লাইটে দু-দুবার বমি করেন ওই চিনা নাগরিক। তাঁকে দ্রুত পুণের পুরসভা-পরিচালিত নায়ডু হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।সম্প্রতি নিজের দেশে গিয়েছিলেন বলে জানিয়েছেন ওই চিনা নাগরিক।

পুণে: বিমানে বমি করার অভিযোগে এক চিনা নাগরিককে করনোভাইরাসের পরীক্ষা করতে ভর্তি করানো হল হাসপাতালে। খবরে প্রকাশ, শুক্রবার এয়ার ইন্ডিয়ার বিমানে করে দিল্লি থেকে পুণে যাচ্ছিলেন ওই চিনা নাগরিক। অভিযোগ, বিমানেই তিনি দু-দুবার বমি করেন। এরপরই, বিমান অবতরণ করার সঙ্গে সঙ্গেই তাঁকে দ্রুত পুণের পুরসভা-পরিচালিত নায়ডু হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। পুণের লোহাগড় বিমানবন্দরের অধিকর্তা কুলদীপ সিংহ জানান, বিমানবন্দরে উপস্থিত স্বাস্থ্যকর্মী ও এয়ার ইন্ডিয়ার স্টাফরা প্রাথমিক চিকিৎসা করেন। পরে, তাঁকে করোনাভাইরাসের পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়। তিনি যোগ করেন, বিমানটিকে 'স্যানিটাইজ' (সংক্রমণ-মুক্ত) করা হয়। তারপর বিমানটি চলে যায় পরবর্তী গন্তব্যে। এদিকে, পুণে পুরসভার স্বাস্থ্য দফতরের আধিকারিক রামচন্দ্র হঙ্কারে জানান, ওই চিনা নাগরিকের করোনাভাইরাসের মতোই ঠাণ্ডা, কাশির উপসর্গ ছিল। তাঁর থুতুর নমুনা পরীক্ষার জন্য পুণে ইনস্টিটিউট অফ ভিরোলজিতে পাঠানো হয়েছে। এটিই দেশের করোনাভাইরাস পরীক্ষার মূল কেন্দ্র। খবরে প্রকাশ, সম্প্রতি নিজের দেশে গিয়েছিলেন বলে জানিয়েছেন ওই চিনা নাগরিক। জানা গিয়েছে, গত ২৯ জানুয়ারি ব্যাংকক থেকে ভারতে আসেন তিনি। সেই দিন তিনি কলকাতায় ছিলেন। পরের দিন ভূবনেশ্বরে যান। সেখান থেকে মাসের গোড়ায় বিশাখাপত্তনমে। ফের ফিরে আসেন কলকাতায়। এরপর ৫ তারিখ দিল্লি পৌঁছন ওই চিনা নাগরিক। আর শুক্রবার পুণে আসেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: শুভেন্দুর জন্য মিষ্টি নিয়ে বিধানসভায় হাজির হুমায়ুন কবীর, প্যাকেট প্যাকেট মনোহরা নিয়ে ঢুকলেন
শুভেন্দুর জন্য মিষ্টি নিয়ে বিধানসভায় হাজির হুমায়ুন কবীর, প্যাকেট প্যাকেট মনোহরা নিয়ে ঢুকলেন
Tamil Nadu Trust Vote: তামিলনাড়ুতে আস্থাভোটেও জয়ী ‘থালাপতি’ বিজয়ের সরকার, ভাঙন ধরালেন AIADMK-তে, বড় বার্তা সংখ্যালঘুদের নিয়ে…
তামিলনাড়ুতে আস্থাভোটেও জয়ী ‘থালাপতি’ বিজয়ের সরকার, ভাঙন ধরালেন AIADMK-তে, বড় বার্তা সংখ্যালঘুদের নিয়ে…
Temple Accident : প্রবল বৃষ্টিতে ভাঙল মন্দিরের পাঁচিল ! হুড়মুড়িয়ে ভাঙল টিনের চাল, মুহূর্তে মৃত্যু অনেকের, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
প্রবল বৃষ্টিতে ভাঙল মন্দিরের পাঁচিল ! হুড়মুড়িয়ে ভাঙল টিনের চাল, মুহূর্তে মৃত্যু অনেকের, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
Fuel Crisis: এবার নিজের কনভয়ে কাটছাঁট মোদির, গাড়ির সংখ্যা কমাতে বললেন, জ্বালানি সঙ্কট কতটা গুরুতর?
এবার নিজের কনভয়ে কাটছাঁট মোদির, গাড়ির সংখ্যা কমাতে বললেন, জ্বালানি সঙ্কট কতটা গুরুতর?

ভিডিও

#sangesuman পর্ব ১ (১২.০৫.২৬)। লকডাউনে বন্ধ, সুজিতের রেস্তোরাঁর অ্যাকাউন্টে নগদে জমা কোটি-কোটি টাকা!
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১১.০৫.২৬) পর্ব২:কীভাবে ‘বিকশিত বাংলা’র প্রতিজ্ঞা পূরণ?মুখোমুখি শমীক ভট্টাচার্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৫.২৬) পর্ব ১: ‘ভয়’ মুক্ত বাঙালির মনে ‘ভরসা’ ফেরাতে কী ভাবনা শমীক ভট্টাচার্যের? EXCLUSIVE শমীক ভট্টাচার্য
Sujit Bose Arrested: ১৫০ জনের চাকরি সুজিত বসুর মাধ্যমে, দাবি ED-র
Eden Devprayag | হাত বাড়ালেই গঙ্গা.. হাওড়ার শালিমারে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cooking Oil : গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
Petrol Diesel : শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
Narendra Modi on Work From Home: ‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
Petrol-Diesel : ৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
BJP Oath Taking Ceremony: 'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
IPL 2026: এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
IPL 2026: ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
Marriage System : বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
Embed widget